News Flash

  • Home
  • Uncategorized
  • অভ্যন্তরীণ যাত্রী বিমান পরিষেবা শুরু ২৫ মে থেকে, নির্দেশিকা জারি
Image

অভ্যন্তরীণ যাত্রী বিমান পরিষেবা শুরু ২৫ মে থেকে, নির্দেশিকা জারি

নয়াদিল্লি, ২১ মে (হি. স.) : অভ্যন্তরীণ যাত্রী বিমান পুনরায় চালু করার ঘোষণার একদিন পরই বেসামরিক বিমান চলাচল মন্ত্রক বিমান, বিমানবন্দর এবং যাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রক-র নির্দেশিকা অনুযায়ী, যে বিমান ভাড়া-র নিম্নতর ও উচ্চতর যে সীমা নির্ধারিত হবে করোনা ভাইরাস (কোভিড -১৯) মহামারী চলাকালীন বিমান সংস্থাকে তা অনুসরণ করতে হবে। আগামী ২৫ মে অভ্যন্তরীণ যাত্রী বিমান পরিষেবা শুরুর প্রথম দিনেই কেবলমাত্র এক তৃতীয়াংশ বিমান চলাচলে অনুমতি দেওয়া হবে।

মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের অবশ্যই তাদের বিমানের নির্ধারিত প্রস্থান সময়ের দুই ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করতে হবে। শুধুমাত্র ওয়েব চেক-ইন যাত্রীদের টার্মিনাল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সাথে আরো জানিয়েছে, যাত্রীরা শুধুমাত্র একটি চেক-ইন ব্যাগ বহন করতে পারবেন এবং বিমানের ভেতরে কোন খাবার সরবরাহ করা হবে না। তবে, যাত্রীদের জন্য পানীয় জলের সুবিধা থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারী-র জন্য ২৫ মার্চ থেকে সারা দেশে লকডাউন চলছে। তখন থেকেই বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা স্থগিত করা হয়েছিল। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী বুধবার ঘোষণা করেছিন, ২৫ মে থেকে অভ্যন্তরীণ বিমানগুলি-র পরিষেবা পুনরায় শুরু করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top