News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সংবিধান মেনেই পদক্ষেপ : উপমুখ্যমন্ত্রী
Image

এডিসির উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সংবিধান মেনেই পদক্ষেপ : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সংবিধান মেনেই রাজ্যপালের হাতে এডিসি-র ক্ষমতা হস্তান্তর করা হয়েছে৷ কারণ, করোনা-র প্রকোপে নির্বাচন করা সম্ভব হয়নি৷ ফলে, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এই পদক্ষেপ নিতে হয়েছে৷ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ-কথা জানালেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, এডিসি-র উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা নেবে৷


এদিন তিনি বলেন, রাজ্যপালের হাতে এডিসি-র ক্ষমতা হস্তান্তর এবং প্রশাসক নিযুক্তির সমস্ত প্রক্রিয়া সংবিধান মেনে করা হয়েছে৷ তাঁর কথায়, সারা বিশ্ব এখন করোনা-র বিরুদ্ধে লড়াই করছে৷ আমাদের রাজ্যেই একই লড়াইয়ে শামিল হয়েছে৷ ফলে, এখন নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়৷
তাঁর মতে, নির্বাচন না হওয়ায় এডিসি এলাকায় উন্নয়ন থেমে থাকুক, সেটা কোনওভাবেই উচিত হবে না৷ তাই, সংবিধান মেনে এডিসি-র উন্নয়ন কর্মযজ্ঞ জারি রাখার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর দাবি, এডিসি-র ক্ষমতা রাজ্যপালের হাতে হস্তান্তরের সাথে সাথেই প্রশাসক নিযুক্ত করা হয়েছে৷ রাজ্যপাল জিকে রাও-কে এডিসি-র প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন৷ এতে এডিসি-র কাজকর্ম থেমে থাকবে না৷
তিনি বলেন, ছয় মাসের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এর মধ্যেই নির্বাচনের চেষ্টা করা হবে৷ তবে, সমস্ত কিছু করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার এডিসি-কে সমস্তভাবে সহায়তা করছে৷ ১২টি পিছিয়ে পরা ব্লকে রেগা কার্ড হোল্ডারদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ এতে ৪ কোটি ৬০ লক্ষ টাকা খরচ হয়েছে৷


উপমুখ্যমন্ত্রীর দাবি, এডিসি-র উন্নয়নে নির্দিষ্ট রূপরেখা খুব শীঘ্রই তৈরি করা হবে৷ তাতে, এডিসি এলাকার বাসিন্দারা উপকৃত হবেন৷ তিনি বিদ্রুপ করে বলেন, অতীতে এডিসি-র উন্নয়নে অনেক ভাষণ, প্রতিশ্রুতি শুনেছি৷ কিন্তু বাস্তবে তাঁর প্রতিফলন দেখা যায়নি৷ এখন ত্রিপুরা সরকার এডিসি-র উন্নয়নে প্রত্যাশাকে ছাপিয়ে যাবে৷ তাতে জনজাতিদের ইতিবাচক সুফল মিলবে, দাবি করেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top