News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার যাওয়ার পথে শ্রমিক ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি
Image

বিহার যাওয়ার পথে শ্রমিক ট্রেনে কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ত্রিপুরা থেকে বিহার যাওয়ার পথে শ্রমিক স্পেশাল ট্রেনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে৷ ত্রিপুরায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন৷ কাটিহার স্টেশনে চিকিৎসকদের সহায়তায় ওই কন্যা সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পেরেছে৷ মা ও শিশু সুস্থ আছেন, এক টুইট বার্তায় এ-কথা জানিয়েছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷


গত রবিবার ত্রিপুরায় জিরানীয়া রেলওয়ে স্টেশন থেকে ০৫৬২৩ নম্বরের শ্রমিক ট্রেন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিহারের খাগারিয়া স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল৷ ওই ট্রেনে একজন গর্ভবতী মহিলা ছিলেন৷ কাটিহার স্টেশনে পৌছানোর আগেই তাঁর প্রসব যন্ত্রনা শুরু হয়৷ সঙ্গে সঙ্গে রেল কর্মীদের সাহায্যে চিকিৎসা সহায়তা-র জন্য বলা হয়৷ সে মোতাবেক চিকিৎসকদের একটি দল কাটিহার স্টেশনে প্রস্তুত থাকে৷ গতকাল ট্রেন স্টেশনে ঢোকার সাথে সাথেই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সহায়তায় ট্রেনেই প্রসব করানো হয়৷


পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে এক টুইট বার্তায় জানিয়েছে, শ্রমিক ট্রেনে সফররত এক মহিলা কাটিহার স্টেশনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷ মা ও শিশু সুস্থ আছেন৷ চিকিৎসকরা তাঁদের ট্রেন সফরের অনুমতি দিয়েছেন৷ পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে সদ্যোজাত কন্যা সন্তানের সুখকর জীবনের কামনা করছে৷ জিআরপি-র পক্ষ থেকে নবজাতকের মা-কে খাবার ও প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়েছে৷ ওই শ্রমিক পরিবারের বাড়ি ফেরার খুশি দ্বিগুন মাত্রা পেয়েছে৷ কারণ, ত্রিপুরা সরকারের সহায়তায় তাঁরা বাড়ি ফিরতে পারছেন৷ সাথে ট্রেনেই সন্তানের বাবা-মা হওয়ার সুখের অনুভতি পেয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top