News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার উৎস সন্ধানে কমলপুর পরিদর্শন কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের
Image

করোনার উৎস সন্ধানে কমলপুর পরিদর্শন কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজ্যে করোনা-র উৎস অনুসন্ধানে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল আজ (সোমবার) ধলাই জেলার কমলপুর মহকুমা পরিদর্শন করেছে৷ তিন সদস্যের বিশেষজ্ঞ দল ধলাইঘাট বিওপি ঘুরে দেখেছে৷ এছাড়া সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করেছেন দলের সদস্যরা৷ ওই বিওপি-র এক জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন৷


এদিন শিলং নেইগ্রিমস-এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধাণ ডা. জিএস মেধি, নেইগ্রিমস শিলঙের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ভূপেন বর্মণ ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা ডা. এসডি মজুমদার ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. অ্যাপলো কলই, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. অঞ্জন দাস, ডা. শুভাশিস দে, মহকুমাশাসক সুশান্ত কুমার সরকারকে নিয়ে প্রথমে ধলাইঘাট বিওপি পরিদর্শনে যান৷


সেখানে বিএসএফ আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা৷ পরবর্তী সময়ে তাঁরা কমলপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন৷ আজকের পরিদর্শন নিয়ে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের জনৈক সদস্য জানান, করোনা-র উৎস অনুসন্ধানে আমরা ত্রিপুরায় এসেছি৷ গোটা বিষয়ে অনুসন্ধান চলছে৷ অনুসন্ধান শেষে আমরা রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করব, বলেন তিনি৷ এদিন অনুসন্ধান শেষে বিশেষজ্ঞ দলের সদস্যরা আগরতলায় ফিরে গেছেন৷ আগামীকাল এই বিশেষজ্ঞ দলে গন্ডাছড়ায় করিনা বিওপি ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top