News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

বিদেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করোনা-র প্রকোপে বিদেশে আটকে রয়েছেন ত্রিপুরার নাগরিক ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন৷ অবশ্য এতে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলির নাগরিকরাও রয়েছেন৷ সে-মোতাবেক ভারত সরকার তাঁদের বিদেশ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে৷ বর্তমানে বাংলাদেশ, রাশিয়া এবং ইউক্রেনে আটকে রয়েছেন ত্রিপুরার নাগরিকদের ফেরানোর প্রক্রিয়া চলছে৷ আজ (শনিবার) সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, রাশিয়া এবং ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যের নাগরিকরাও রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনবে ভারত সরকার৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে থাকেন ত্রিপুরার নাগরিকরা ঘরে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন৷ বাংলাদেশ থেকে ৫৩ জন ত্রিপুরার নাগরিক ফিরতে চাইছেন৷ তাঁদের ঢাকা থেকে আখাউড়া দিয়ে বাসে ত্রিপুরায় ফেরানোর প্রক্রিয়া চলছে৷ তিনি বলেন, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশন বিদেশ মন্ত্রককে বিষয়টি জানিয়েছিল৷ সে-মোতাবেক বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য বলেছে৷ ইতিমধ্যে ত্রিপুরার নাগরিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে, এখনও চূড়ান্ত হয়নি, বলেন তিনি৷


সাথে তিনি যোগ করেন, রাশিয়ায় ৯ জন এবং ইউক্রেনে ২৫ জন ত্রিপুরার নাগরিকদেরও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাশিয়ায় উত্তর-পূর্বাঞ্চলের ১৭৭ জন এবং ইউক্রেনে ১৯৮ জন রয়েছেন৷ সকলে একত্রেই গুয়াহাটি পর্যন্ত আনার চেষ্টা করছে ভারত সরকার৷ তিনি বলেন, বিদেশ মন্ত্রক অসম সরকারকে চিঠি দিয়ে বলেছে, বিদেশ থেকে ফিরিয়ে আনা অসমের নাগরিকদের জন্য একান্তবাসের বিশেষ ব্যবস্থা করা হোক৷ সাথে অন্য রাজ্যগুলিকে বলেছে, গুয়াহাটি থেকে নিজ নিজ রাজ্যের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top