News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে ‘আমফান’ : আইএমডি
Image

বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে ‘আমফান’ : আইএমডি

ভুবনেশ্বর, ১৭ মে (হি.স.): প্রবল বেগে, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। ২০ মে, বুধবার বিকেল অথবা সন্ধ্যায় স্থলভূমিতে আছড়ে পড়বে ‘আমফান’। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’।

রবিবার আইএমডি (ভুবনেশ্বর)-র অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, আগামী ২০ মে (বুধবার) বিকেল অথবা সন্ধ্যায় সাগর দ্বীপ (পশ্চিমবঙ্গ) এবং হাতিয়া দ্বীপ (বাংলাদেশ)-এর মাঝে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। আইএমডি জানিয়েছে, আগামী ৬ ঘন্টার মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আমফান’, এরপর ১২ ঘন্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আমফান’।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওডিশার দিকে। এই দুই রাজ্য ইতিমধ্যেই সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ওডিশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, পুরী, জগৎসিংপুর, জাজপুর এবং ময়ূরভঞ্জ জেলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১০টি টিম। পশ্চিমবঙ্গ সরকারও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রস্তুত রয়েছে উপকূলরক্ষী বাহিনী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top