News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে আটক ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত
Image

মহারাষ্ট্রে আটক ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ মহারাষ্ট্রে আটক ত্রিপুরার দুই নাগরিকের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ ফলে ছয় জনকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷ তাঁরা সকলেই ত্রিপুরায় ফেরার জন্য প্রস্তুত হয়েছিলেন৷ কিন্তু ট্রেন আপাতত স্থগিত করেছে মহারাষ্ট্র সরকার৷ শুক্রবার সন্ধ্যায় রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই খবর দিয়েছেন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ৷


তিনি বলেন, বহিঃরাজ্য থেকে ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে৷ ইতিমধ্যে কর্ণাটক থেকে একটি ট্রেন ত্রিপুরার নাগরিকদের নিয়ে রাজ্যে এসেছে৷ আজ আরেকটি ট্রেন কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে রওয়ানা দিয়েছে৷ তাঁর কথায়, মহারাষ্ট্র থেকেও ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে বেশ কয়েকজন বাস এবং বেসরকারি গাড়িতে ত্রিপুরার উদ্দেশে রওয়ানা দিয়েছেন৷


তাঁর দাবি, মুম্বাই থেকে ট্রেন ত্রিপুরার জন্য ছাড়বে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছিল৷ এক্ষেত্রে যাঁরা পুণেতে রয়েছেন তাঁদের মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু ট্রেন আপাতত স্থগিত করা হয়েছে৷ তাঁর বক্তব্য, মহারাষ্ট্র থেকে ১৩৩৮ জন ত্রিপুরার নাগরিককে নিয়ে আগামী ১৬ কিংবা ১৭ মে ট্রেন রওয়ানা হওয়ার প্রস্তুতি চলছিল৷ কিন্তু তাঁদের মধ্যে রাজ্যের ২ নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে৷ ফলে তাঁদের সংস্পৃষ্ট আরও ছয়জনকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷


শিক্ষামন্ত্রী বলেন, মহারাষ্ট্র সরকার এখন কোনও ঝুঁকি নিতে চাইছে না৷ ট্রেনে যাঁরা ত্রিপুরায় ফিরবেন তাঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ এর পরই ট্রেন কবে ছাড়বে তা স্থির করবে মহারাষ্ট্র সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top