News Flash

  • Home
  • Uncategorized
  • খেলার সময় গলায় ফাঁস লেগে বালকের মৃত্যু
Image

খেলার সময় গলায় ফাঁস লেগে বালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫মে৷৷ নিজের বাড়িতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হল এক বালকের৷ হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মহারানিপুর গ্রামে৷ মৃত বালকের নাম অর্ঘ্য দাস (১০)৷ বাবা নেপাল দাস পেশায় গাড়ি চালক৷


মৃতের মামা জানিয়েছেন, অর্ঘ্য আজ (শুক্রবার) নিজের ঘরে একা খেলা করছিলো৷ লকডাউন চলার কারণে তার বাবা গাড়ি চালাতে যান না৷ বেশ কিছুদিন ধরে বাড়িতেই রয়েছেন৷ সকালে তিনি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন৷ ওই বালকের মা বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন৷ খেলার সময় কখন অঘর্ে্যর গলায় ফাঁস লেগে যায় তা কেউ আঁচ করতে পারেননি৷ তার মা ঘরে গিয়ে দেখেন ছেলের গলায় ফাঁস লেগে আছে৷ ছেলেকে অচৈতন্য অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন৷


অঘর্ে্যর মামা কান্নায় ভেঙে পড়ে বলেন, তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ খবর পেয়ে তার বাবা নদী থেকে ছুটে আসেন৷ গলায় ফাঁস লেগে ছেলের মৃত্যুতে মা-বাবা দুজনেই শোকে পাথর হয়ে গেছেন৷ হৃদয়বিদারক ওই ঘটনায় মহারানিপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top