News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : আজ ধলাই জেলায় সরেজমিনে অনুসন্ধান করবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল
Image

করোনা : আজ ধলাই জেলায় সরেজমিনে অনুসন্ধান করবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ ত্রিপুরায় করোনা-র উৎস সন্ধানে আগামীকাল শনিবার ধলাই জেলায় সরেজমিনে অনুসন্ধান করবে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল৷ তাঁরা আগামীকাল সকালে আগরতলা থেকে ধলাই-এর উদ্দেশে রওয়ানা দেবেন৷ আজ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, আজ দিনভর ওই বিশেষজ্ঞ দলের সদস্যরা ত্রিপুরার সাধারণ ও পুলিশ প্রশাসন এবং বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷


এদিকে, করোনা মোকাবিলায় এখন পর্যন্ত ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনা সন্তোষজনক৷ ত্রিপুরা সফরে এসে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল এভাবেই রাজ্য সরকারের পিঠ চাপড়েছে৷ মূলত, ত্রিপুরায় করোনা-র উৎসের খুঁজে কেন্দ্রের নির্দেশে শিলং থেকে বিশেষজ্ঞ দল গতকাল এসেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মেঘালয়ের রাজধানী শিলঙে অবস্থিত ‘নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স’ (নেইগ্রিমস) থেকে এই দল এসেছে৷ কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. জি কে মেধির নেতৃত্বে দল ত্রিপুরা সফর করছে৷ দলের অন্য সদস্যরা যথাক্রমে নেইগ্রিমস-এর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ভূপেন বর্মন এবং শিলঙে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রিজিওনাল অফিসের আঞ্চলিক অধিকর্তা ডা. এস ডি মজুমদার৷ ত্রিপুরায় অধিকাংশ করোনা আক্রান্ত বিএসএফ-এর জওয়ান ও তাঁদের পরিবারের সদস্য৷ এক্ষেত্রে করোনা-র উৎস খুঁজে বের করতে পারেনি ত্রিপুরা সরকার এবং বিএসএফ৷ তাই, ত্রিপুরা সরকার এনসিডিসি-র কাছে করোনা-র উৎস খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিল৷ সে মোতাবেক স্টেট সার্ভেইলেন্স অফিসার সেন্ট্রাল সার্ভেইলেন্স ইউনিটকে করোনা আক্রান্তের বিস্তারিত তথ্য প্রদান করেন৷ মূলত, গোষ্ঠী সংক্রমণ ঠেকানোর লক্ষ্যেই ত্রিপুরা সরকার চাইছে বিশেষজ্ঞ টিম করোনা-র উৎস খুঁজে বের করুক৷


গতকাল তাঁরা প্রথমে জেলাশাসক কার্যালয়ে ধলাইয়ের জেলাশাসক ব্রহ্মজিৎ কৌরের সাথে বৈঠক করেছেন৷ এর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন তাঁরা৷ মাঝে বিএসএফ-এর সাথেও তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন৷ এর পর অনেক রাত পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ত্রিপুরার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সাথে তাঁরা ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন৷ রাত ১০টা নাগাদ তাঁরা আগরতলায় ফিরেছেন৷


আজ সকালে সচিবালয়ে অতিরিক্ত মুখ্যসচিব ও স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে সচিবালয়ে বৈঠক হয়েছে৷ বৈঠকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাঁরা৷ এর পর এজিএমসি এবং জিবি হাসপাতাল পরিদর্শন করেছে বিশেষজ্ঞ দলটি৷ দলের এক সদস্য জানিয়েছেন, আজ অতিরিক্ত মুখ্যসচিবের সাথে আলোচনার পর এজিএমসি-র প্রিন্সিপাল এবং জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথেও তাঁরা দীর্ঘক্ষণ আলোচনা করেছেন৷ বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়েছেন এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন৷ তাতে এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনা সন্তোষজনক বলে তাঁদের মনে হয়েছে৷ ধলাইতেও সমস্ত ব্যবস্থাপনা সন্তোষজনক বলে ওই সদস্য জানিয়েছেন৷ তবে, এখনও অনেক পর্যবেক্ষণ বাকি রয়েছে বলে বিশেষজ্ঞ দলের ওই সদস্য দাবি করেছেন৷


এদিন শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা প্রশাসন এবং বিএসএফ-এর সাথে আলোচনা ছাড়াও কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল আজ এজিএমসি এবং শহিদ ভগৎ সিং যুব আবাস পরিদর্শন করেছেন৷ আগামীকাল তাঁরা আগরতলা থেকে ধলাই যাবেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, কাল থেকে করোনা-র উৎসের খুঁজে সরেজমিনে অনুসন্ধান শুরু করবে ওই বিশেষজ্ঞ দল৷ অনুসন্ধান শেষে তাঁরা ত্রিপুরা সরকার-কে রিপোর্ট দেবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top