News Flash

  • Home
  • Uncategorized
  • পরিযায়ী শ্রমিকদের নিয়ে ত্রিপুরা থেকে প্রথম ট্রেন ১৭ মে যাবে বিহার
Image

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ত্রিপুরা থেকে প্রথম ট্রেন ১৭ মে যাবে বিহার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ত্রিপুরায় কর্মরত বিহারের পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ আগামী ১৭ মে জিরানিয়া রেল স্টেশন থেকে বিহারের উদ্দেশ্যে ট্রেন ছাড়বে৷ তাতে প্রায় ১,৬০০ পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারকে ফেরত পাঠানো হবে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, ওই পরিযায়ী শ্রমিকরা সকলেই ইটভাট্টায় কর্মরত ছিলেন৷ এখন তাঁরা বাড়ি ফিরে যাবেন৷


তিনি বলেন, বিহারের কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে তা এখনও সিদ্ধান্ত হয়নি৷ কারণ, পয়েন্ট টু পয়েন্ট সফরে যে স্থানে যাত্রী বেশি হবে সেখানেই ট্রেন দাঁড়াবে৷ তিনি জানান, ত্রিপুরায় ২৫ হাজারের উপর পরিযায়ী শ্রমিক রয়েছেন৷ তাই এখন পর্যন্ত তাঁদের বাড়ি ফেরত পাঠাতে তিনটি ট্রেনের ব্যবস্থা হয়েছে৷
মন্ত্রীর কথায়, আগামী ১৯ মে দক্ষিণ জেলা সদর বিলোনিয়া থেকে আরেকটি ট্রেন আরও প্রায় ১,৬০০ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিহার রওয়ানা দেবে৷

সাথে তিনি যোগ করেন, আগামী ২০ মে আরেকটি ট্রেন প্রায় ১,৫০০ যাত্রী নিয়ে উত্তর প্রদেশ-র উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ ওই সফরের তালিকা তৈরি হচ্ছে৷ তাঁরা সকলেই ত্রিপুরায় ইটভাট্টায় কর্মরত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top