News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার
Image

প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ ঘোষণার পরেই চাঙ্গা শেয়ার বাজার

মুম্বাই, ১৩ মে (হি. স.) : বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠতে দেখা গেল শেয়ার সূচক। মঙ্গলবার রাত ৮টার সময় জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে।

সেনসেক্স সূচকটি ১,৪৭০.৭৫ পয়েন্ট বা ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২,৮৪১.৮৭ পয়েন্টে। ওদিকে নিফটি   আগের দিনের থেকে ৩৮৭.৬৫ পয়েন্ট (৪.২২ শতাংশ) বেড়ে পৌঁছয় ৯,৫৮৪.২০ পয়েন্টে। আইটি সেক্টর বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী। বেড়েছে অটোমোবাইল সেক্টরের শেয়ার সূচকও।

এদিন বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই শেয়ার বাজারে কিছুটা হলেও গতি আসে। বাজারগুলি অবশ্য ব্যবসায়ের প্রথম কয়েক মিনিটের মধ্যে এই প্রথম অর্ধেক লাভের অর্ধেক ছেড়ে দিয়েছে। সকাল ৯ টা ২৭ মিনিটে দেখা যায়, সেনসেক্স ৭৭৭.৬৮ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে ৩২,১8৮.৮০ পয়েন্টে পৌঁছেছে। এদিকে নিফটি মঙ্গলবার বাজার বন্ধের তুলনায় ২২২.৫৫ পয়েন্ট (২.৪২ শতাংশ) বেড়ে ৯,৪১৯.১০ পয়েন্টে পৌঁছয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top