News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত পাঁচজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ মে৷৷ আবারো যান দুর্ঘটনায় বুধবার সকালে গকুল নগর রাস্তারমাথা এলাকায় চার জন গুরুতরভাবে জখম হয়৷ ঘটনার বিবরণে জানা যায় টিআর০৭-ইআর-০০০৯ নম্বরের একটি টমটমের সাথে টিআর-০৮বি-৮৩৫৭ নম্বরের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়ে একজন মহিলা সহ তিনজন আহত হয় হয়৷ স্থানীয় জনগণ বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতলে নিয়ে নিয়ে যায়৷আহতরা হলেন বাইক চালক তুলিপ কর (২৬)৷ বাড়ি বিলোনিয়ায়৷ টমটম চালক দেবাশীষ দেবনাথ (৪৭)৷ বাড়ি গকুলনগর এবং টমটম যাত্রী স্বপ্ণা দেব চক্রবর্তী (৫৫) বাড়ি ঢুকলি ইচাবাজারে৷

বর্তমানে আহতদের বিশালগড় মহাকুমা হাসপাতলে চিকিৎসা চলছে৷ এই দুর্ঘটনার জন্য স্থানীয় জনগণ প্রশাসনকে দায়ী করছেন৷উল্লেখ্য বেশ কয়েক বছর যাবৎ গকুল নগর রাস্তার মাথায় ট্রাফিক পরিষেবা ছিল কিন্তু বছর খানেক আগে রাস্তার মাতা চৌমুনী থেকে ট্রাফিক পরিষেবা তুলে দেওয়া হয়৷ যার ফলে নিত্যদিনই ছোট বড় যান দুর্ঘটনা ঘটে চলছে!


এদিকে, ফের যান দুর্ঘটনা ঘটলো রাত আনুমানিক সাড়ে নয়টায় গকুলনগর টিএসআর ক্যাম্পের সামনে৷ জানা যায় একটি টিআর০৭ এ ০৩৬৯ নম্বরের মারুতি গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে বিদ্যুৎ খুঁটির সাথে সংঘর্ষ হয়৷আহত হয় গাড়িতে থাকা যাত্রি সুশীল নমঃ(৩৪)৷ বাড়ি মধুপুর থানাধীন কুনাবন এলাকায়৷ তারপর আহত ব্যাক্তিকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷গাড়িতে থাকা অন্য একজন যাত্রী সহ গাড়ির চালক গাঁ ঢাকা দেয় বলে জানা গেছে৷বর্তমানে আহত ব্যাক্তির চিকিৎসা চলছে হাসপাতালে৷পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top