News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও একজন কোভিড-১৯ পজেটিভ
Image

রাজ্যে আরও একজন কোভিড-১৯ পজেটিভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আজকেও রাজ্যে ১জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ ৬৫২টি নমুনা পরীক্ষায় বিএসএফ ৮৬ ব্যাটেলিয়ানের এক আধিকারিকের কোভিড-১৯ রিপোার্ট পজেটিভ এসেছে৷ ওই নমুনাগুলিতে বিএসএফ আধিকারিকদের পাশাপাশি সাধারণ জনগণেরও নমুনা পরীক্ষা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে এক ট্যুইট বার্তায় এই সংবাদ জানিয়ে সকলকে সুরক্ষিত থাকতে পরামর্শ দিয়েছেন৷


গত ২রা মে থেকে রাজ্যে হঠাৎ করোনা সংক্রমনের গ্রাফ উর্ধমুখী হচ্ছিল৷ কিন্তু, গত তিনদিন ধরে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে৷ গত পরশু দুইজন এবং গতকাল একজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর আজকেও মাত্র একজনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন, রাজ্যে করোনা সংক্রমনের সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে৷ রাজ্যবাসীর সুরক্ষিত জীবন সুনিশ্চিত করার জন্যই প্রচুর পরিমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ সব মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত ১৫৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাদের মধ্যে দুজন রাজ্যের বাইরে রয়েছেন৷ এছাড়া ১৬জন সুস্থ হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top