News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির মেয়াদ সমাপ্ত হচ্ছে করোনার প্রভাব, ১৮ মে থেকে রাজ্যপালের হাতে ক্ষমতা
Image

এডিসির মেয়াদ সমাপ্ত হচ্ছে করোনার প্রভাব, ১৮ মে থেকে রাজ্যপালের হাতে ক্ষমতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ আগামী ১৭ মে ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) মেয়াদ সমাপ্ত হচ্ছে৷ কিন্তু, করোনা-র প্রকোপে লকডাউন-এ নির্বাচন সম্ভব নয়৷ তাই, মেয়াদ সমাপ্ত হওয়ার পর এডিসি-তে ১৮ মে থেকে রাজ্যপালের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে৷ সংবিধান প্রদত্ত নিয়ম মেনে আজ ত্রিপুরা মন্ত্রিসভা এডিসি-তে রাজ্যপালের হস্তক্ষেপের অনুমোদন দিয়েছে৷ স্বাভাবিক নিয়মে বর্তমান পরিষদ ভেঙে যাবে৷


এ-বিষয়ে আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, করোনা-র প্রকোপে এডিসি নির্বাচন পিছিয়ে দিতে হয়েছে৷ কারণ, লকডাউন চলাকালীন নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়৷ তাই, আজ মন্ত্রিসভা ষষ্ঠ তপশীলের ১৬(২) ধারা মোতাবেক রাজ্যপালের হাতে এডিসি-র সমস্ত ক্ষমতা হস্তান্তরে অনুমোদন দিয়েছে৷ এক্ষেত্রে এডিসি পরিচালনায় রাজ্যপালের হাতে ৬ মাস ক্ষমতা থাকবে৷ তবে, রাজ্যপাল চাইলেই ওই সময়সীমা বৃদ্ধিও করতেও পারবেন৷ শিক্ষামন্ত্রীর দাবি, সংবিধানের সমস্ত নিয়ম মেনেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


তাঁর দাবি, শুধু ত্রিপুরায় নয়, অসমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল-র মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নির্বাচন ঘোষণার পর পিছিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে ক্ষমতা রাজ্যপালের হাতে চলে গিয়েছে৷ কারণ, প্রশাসন পরিচালনায় কোন অচলাবস্থা না হয়, তাই ওই সিদ্ধান্ত নিতে হচ্ছে৷ তাতে, সাংবিধানিকভাবে এডিসি পরিচালনায় কোন বাধা থাকবে না৷ তিনি জানান, মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত মুলে প্রকাশিত বিজ্ঞপ্তি বিধানসভায় পেশ করা হবে৷


তাঁর কথায়, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপ্তি অনুসারে একাধারে ৬ মাস এডিসি-তে রাজ্যপাল শাসন লাগু থাকতে পারবে৷ কিন্তু, রাজ্যপাল চাইলে সময়সীমা বৃদ্ধি করতে পারবেন৷ তাঁর মতে, ১৮ মে থেকে সম্ভবত এডিসি পরিচালনায় রাজ্যপাল প্রশাসক নিযুক্ত করবেন৷ এক্ষেত্রেও মন্ত্রিসভার সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ স্বাভাবিকভাবেই, বর্তমান পরিষদ ভেঙে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top