News Flash

  • Home
  • Uncategorized
  • লক ডাউন বাড়বে, কিন্তু কি ধরনের হবে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী
Image

লক ডাউন বাড়বে, কিন্তু কি ধরনের হবে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ লকডাউন বাড়বে, কিন্তু তা কি রূপে বাড়বে এ বিষয়ে আগামী ১৫ মে’র মধ্যে সবকটি রাজ্য থেকে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রায় সবকটি রাজ্য লকডাউন বৃদ্ধি করার পক্ষে দাবি করেছেন৷ রেড জোন জেলাস্তরে না করে কনটেনমেন্ট জোনে করার সিদ্ধান্ত গৃহীত হয়৷ জেলার বাকি জায়গায় সাধারণ গতিবিধি শুরু করার জন্য বলা হয়েছে৷ রেগুলার ট্রেন এর পরিবর্তে কম দাঁড়ানোর ট্রেনগুলো চলাচল করবে৷ অনলাইন শিক্ষাব্যবস্থাকে নিচের স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রস্তুতি করার কথা বলা হয়েছে৷


বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বিশেষ করে ইউরোপীয় দেশ গুলিতে পর্যটন ব্যবস্থা ভেঙে পড়েছে৷ এই অবস্থায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে ভারত৷ করোনা মুক্ত রাজ্যগুলিতে পর্যটকরা আসতে পারে৷ রাজ্য সরকার সেই অনুযায়ী যেন প্রস্তুতি নেয়৷ ভারতে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ তাই পর্যটকদের আকর্ষিত করার উপর জোর দিতে হবে৷
পরিযায়ী শ্রমিকদের রাজ্য ছাড়ার ফলে একদিকে তারা যেসব রাজ্য থেকে চলে যাচ্ছেন ঐ সমস্ত রাজ্যে যেমন শ্রমিক সংকট দেখা দেবে, তেমনি যেসব রাজ্যে যাচ্ছেন সেখানেও তৈরি হবে সমস্যা৷ কিন্তু মানুষ যেহেতু নিজেদের ঘরে যাওয়ার জন্য প্রত্যয়ী হয়ে উঠেছে সে জায়গায় আগামী ১০ দিনের মধ্যে তাদের ঘরে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷ সবারই কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং কেউ সংক্রমিত থাকলে তাদের চিকিৎসা করা হবে৷ আমি জানি এর ফলে হয়তো করোনার সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে৷ কিন্তু তা সত্ত্বেও দেশকে করোনা মুক্ত বানানোর জন্য সাহায্য পাওয়া যাবে৷


শ্রমিকদের ভবিষ্যত নিয়ে রাজ্য যেন নীতি নির্দেশিকা তৈরি করে৷ এতে কেন্দ্রীয় সরকারও প্রয়োজনীয় সাহায্য করবে৷ আর্থিক লেনদেন বৃদ্ধি করার জন্য সব কটি রাজ্যের প্রস্তুত থাকা প্রয়োজন৷ শিল্প ও শ্রম আইন সরল করা দরকার৷ সবকটি রাজ্যে অর্থনৈতিক অঞ্চল তৈরির সম্ভাবনা, সংশ্লিষ্ঠ বিষয়ে রাজ্যগুলি যেন নীতি তৈরি করে কেন্দ্রের কাছে পাঠায়৷ বিদেশ থেকে বড় শিল্পপতিদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা৷রাত্রিকালীন কারফিউ জারি থাকবে৷


বিপ্লব কুমার দেব তার কথা বলার সময় উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কারনে উত্তর পূর্বাঞ্চলের প্রতি লুক ইস্ট নীতি এক্ট ইষ্ট নীতিতে বদলেছে এবং তারপর তিনি উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অষ্টলক্ষী বানানোর লক্ষ্য সামনে রেখে কাজ শুরু করেন এবং সবাইকে অনুপ্রাণিত করেন৷ কিন্তু আমি দুঃখিত যে আবারো ছোট এবং বড় এই ভেদাভেদ দাঁড় করানো হচ্ছে৷ বিপ্লব কুমার দেব অমিত শাহের প্রশংসা করতে গিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নর্থইস্ট কাউন্সিলের বৈঠকে বলেছিলেন যে নর্থইস্ট এর কাছে দেশের অর্থব্যবস্থাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে৷ সেখানে তিনি এটাও বলেছিলেন যে আয়তনে উত্তরপ্রদেশের সমান হলেও এই উত্তর-পূর্বাঞ্চলের জনসংখ্যা মাত্র সাড়ে ৪ কোটি যেখানে উত্তর প্রদেশের জনসংখ্যা ২২ কোটি৷ তাই উত্তর-পূর্বাঞ্চলের কাছে নিজের ভৌগোলিক ক্ষেত্রের লাভ উঠানোর সুযোগ রয়েছে৷ বিপ্লব দেব আরো বলেন ত্রিপুরার লজিস্টিক হাব, আইসিপি, চট্টগ্রাম বন্দর নৈকট্য ও বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার লাভ হয়েছে৷ এর ফলে রাজ্যের আর্থিক উন্নতির কারনে ত্রিপুরার প্রায় দুই হাজার কোটি টাকা লাভ হবে৷ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় নেতৃত্বকে বিশ্বাস প্রদান করেছেন যে আগামী দুই বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের অর্থব্যবস্থাকে নেতৃত্ব দেবে৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের বরোয়িং ক্যাপাসিটিকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি রাখেন৷ এই দাবি অন্য কিছু রাজ্যেরও ছিল৷ জিএসটির রাশি জারি করার ও রেগার শ্রমদিবস ১০০ থেকে বাড়িয়ে ১৫০ করার দাবি অধিকাংশ বিজেপি শাসিত রাজ্য কেন্দ্র৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top