News Flash

  • Home
  • Uncategorized
  • আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হতেই মুহুরীপুর স্থলবন্দরে জনতার বিক্ষোভে তীব্র উত্তেজনা
Image

আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হতেই মুহুরীপুর স্থলবন্দরে জনতার বিক্ষোভে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১১ মে৷৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে আমদানি- রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু করা খুবই জরুরি হয়ে উঠেছে৷ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি- রপ্তানি নাহলে খাদ্যাভাব দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় সরকার লক ডাউন চলাকালেও আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু করার জন্য আইন-কানুন কিছুটা শিথিল করেছে৷ সে অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুহুরিপুর ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু করা হয়৷


সোমবার বাংলাদেশ থেকে পন্যবাহী লরি মুহুরী পুর সীমান্ত দিয়ে প্রবেশ করতেই স্থানীয় জনগণ তীব্র আপত্তি জানান৷ এ নিয়ে উভয় পক্ষে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা মুহুরিপুর ল্যান্ড কাস্টমস সীমান্তে ছুটে যান৷ স্থানীয় জনগণকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন প্রশাসনের কর্মকর্তারা৷ কিন্তু স্থানীয় জনগণ নাছোড়বান্দা৷ তারা কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে কোন ধরনের লরি রাজ্যের সীমান্তে প্রবেশ করতে দিতে নারাজ৷ পরিস্থিতি বেগতিক আকার ধারণ করলে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উত্তেজিত জনতার ওপর মৃদু লাঠিচার্জ করেন৷


প্রশাসনের কঠোর মনোভাবের ফলে শেষ পর্যন্ত ল্যান্ড কাস্টমস দিয়ে বাংলাদেশের পণ্যবাহী গাড়ি বিলোনিয়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে৷ উল্লেখ্য রাজ্যের অন্যান্যল্যান্ড কাস্টম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে৷ অবশ্য এক্ষেত্রে প্রয়োজনীয় প্রয়োজনীয় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে৷ উল্লেখ্য বাংলাদেশে ইতিমধ্যেই করুণা বিপদজনক আকার ধারণ করেছে৷ সে কারণে রাজ্য সরকার ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে৷ তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে সীমান্তপথে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top