News Flash

  • Home
  • Uncategorized
  • হাফলঙের পাহাড়ে ধস, মাটির নীচে চাপা পড়ে হতাহত দুই
Image

হাফলঙের পাহাড়ে ধস, মাটির নীচে চাপা পড়ে হতাহত দুই

হাফলং (অসম), ১২ মে (হি.স.) : মাটির ধসে চাপা পড়ে জনৈক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরেক শ্রমিক গুরুতর ভাবে আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ ডিমা হাসাও জেলা সদর হাফলং শহরের পার্শ্ববর্তী মহাদেবটিলায় সংঘটিত হয়েছে।

মহাদেবটিলায় একটি ঘর নির্মাণের কাজ চলছিল। এই ঘরের রিটেইনিং ওয়াল তৈরির জন্য মাটি কাটার সময় হঠাৎ করে পাহাড় থেকে মাটির ধস পড়ে। এতে মাটি কাটার কাজে নিয়োজিত দুই শ্রমিক যথাক্রমে সঞ্জয় ভূমিজ ও রাজু তাঁতি মাটির নীচে চাপা পড়ে যান।

হাফলঙে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। ফলে পাহাড়ের মাটি এমনিতেই নরম হয়ে পড়েছিল। এমতাবস্থায় আজ মাটি কাটতে গেলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়।

এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশের দল এসে স্থানীয়দের সাহায্যে দুই শ্রমিককে মাটি খুঁড়ে মাটির নীচ থেকে উদ্ধার করে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু শেষ রক্ষা হয়নি সঞ্জয় ভূমিজের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে সঞ্জয়ের। তবে রাজু তাঁতি নামের অন্য শ্রমিকের হাফলং সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। তার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top