News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও এক ব্যক্তিকে ঘরে ঢুকতে বাধা স্ত্রী-সন্তানের
Image

কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও এক ব্যক্তিকে ঘরে ঢুকতে বাধা স্ত্রী-সন্তানের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ করোনা জীবনের এক কঠিন এবং নিষ্ঠুর বাস্তবতাকে সামনে এনেছে৷ যেখানে সংক্রমনের ভয়ে স্বামীকে ঘরে ঢুকতে দেননি স্ত্রী৷ কন্যা সন্তানও চাইছে না বাবা ঘরে আসুন৷ কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও আগরতলার জয়নগরের বাসিন্দা গোবিন্দ দেবনাথ বাধ্য হয়ে আশ্রয় নিলেন প্রাতিষ্ঠানিক একান্তবাসে৷ কারণ তিনি অসমের শিলাপথার থেকে ফিরেছেন৷ বাড়ি ফেরার জন্য তাঁর ৩০ হাজার টাকা গাড়ি ভাড়া চুকোতে হয়েছে৷ কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, ঘরে জায়গা হল না তাঁর৷


জয়নগরে সরকারি আবাসন প্রকল্পে প্রাপ্ত বাড়িতে বসবাস দিনমজুর গোবিন্দ দেবনাথের৷ স্ত্রী, এক কন্যা সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকেন তিনি৷ অসমের শিলাপথারে বেড়াতে গিয়েছিলেন গোবিন্দ৷ লকডাউন ঘোষণা হওয়ায় আটকে পড়েছিলেন৷ দেড় মসের উপর অসমে আত্মীয়ের বাড়িতে কাটিয়ে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে উঠেন গোবিন্দ দেবনাথ৷ তাই ৩০ হাজার টাকায় গাড়ি ভাড়া করে রওয়ানা দেন তিনিঊ অসমের সীমান্তবর্তী ত্রিপুরার চোরাইবাড়িতে তাঁকে একদিনের জন্য প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকতে হয়েছিল৷ এরই মধ্যে তাঁর নমুনা সংগ্রহ হয় এবং পরীক্ষায় কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে তাঁর৷ ফলে তাঁকে একান্তবাস থেকে বাড়ি যেতে দেওয়া হয়৷ কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে৷


তাঁর স্ত্রী তাঁকে ঘরে ঢুকতে দেননি৷ বরং তাঁকে একান্তবাসে যেতে বলেন তাঁর স্ত্রী৷ তাঁর কন্যা সন্তানও চায়নি বাবা ঘরে প্রবেশ করুন৷ গোবিন্দ দেবনাথ বলেন, বাড়ির সকলেই ভীতিগ্রস্ত৷ সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়েই তারা এমন আচরণ করছেঊ তাঁর কথায়, আবাসনের অন্য বাসিন্দারাও চাইছেন না আমি এই বাড়িতে থাকি৷ আবাসিকদের চাপেও তাঁর পরিবার তাঁকে ঘরে ঢুকতে দিচ্ছে না, দাবি করেন গোবিন্দ৷


এদিকে তাঁর স্ত্রী বলেন, অসম থেকে ফিরতে স্বামীকে বারণ করেছিলাম৷ কিন্ত তিনি শুনেননিঊ তিনি বলেন, ঘরে আমার বয়স্ক মা রয়েছেন৷ সম্প্রতি তাঁর অস্ত্রপচারও হয়েছে৷ সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, তাই তাঁকে বারণ করেছিলাম অসম থেকে না ফেরার জন্য৷


এ-বিষয়ে জানতে পেরে রাতেই স্বাস্থ্য দফতরের কর্মীরা গোবিন্দ দেবনাথকে সহায়তার জন্য ছুটে যান৷ তাঁরাও বোঝানোর চেষ্টা করেন, গোবিন্দের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ ফলে, করোনা সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেইঊ কিন্তু নানাভাবে বোঝানোর পরও কেউই মানতে এবং বুঝতে রাজি হননি৷ অবশেষে গোবিন্দকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকার ব্যবস্থা করা হয়েছে৷ তিনি ১৪ দিন একান্তবাসে থাকবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top