News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে সাতশ নমুনায় একজনও সাধারণ নাগরিক কোভিড-১৯ সংক্রমিত নন, আপতত স্বস্তি
Image

সাড়ে সাতশ নমুনায় একজনও সাধারণ নাগরিক কোভিড-১৯ সংক্রমিত নন, আপতত স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজ্যে আরও দু’জন কোভিড-১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে৷ দু’জনই বিএসএফ পরিবারের৷ তারা ধলাই জেলায় বিএসএফ ক্যাম্পে কর্মরত৷ তবে, সাড়ে সাতশ নমুনা পরীক্ষা করেও কোন সাধারণ নাগরিক করোনা সংক্রমিত পাওয়া যায়নি৷ সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট বার্তায় কোভিড-১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়েছেন৷


এদিন মুখ্যমন্ত্রী জানান, বিএসএফ ও সাধারণ জনগণ মিলিয়ে সাড়ে সাতশ কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে শুধুমাত্র বিএসএফ আধিকারীকের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ মিলেছে৷ তিনি আরও জানান, ইতিপূর্বে করোনায় আক্রান্তরা চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন৷ মাতা ত্রিপুরাসুন্দরীর আশির্বাদে খুব শীঘ্রই রাজ্য করোনা মুক্ত হতে পারবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷
এদিকে, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এদিন সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, রাজ্যে বর্তমানে ১৪৮ জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ রাজ্যে বর্তমানে ২৩৩ জন ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২,১২৯ জন৷ এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৩৪৪ জনের৷ এরমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯,৫৯৪ জনের৷ রাজ্যে এখন পর্যন্ত ১৫২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে৷ তিনি জানান, এরমধ্যে ২ জন ইতিমধ্যে সুুস্থ হয়ে উঠেছেন এবং ২ জন বহির্রাজ্যের৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আজও ৫০০-র অধিক নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ তিনি জানান, করোনা সংক্রমিত আড়াই বছরের শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ শিশুটির মা-বাবার দ্বিতীয় নমুনা পরীক্ষায়ও নেগেটিভ রিপোর্ট এসেছে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে জিবিতে ৮৭ জন, ভগৎ সিং-এ কোভিড কেয়ার সেন্টারে ৬০ জন এবং শালবাগানস্থিত কোভিড কেয়ার সেন্টারে ১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন৷ তিনি জানান, রাজ্যে আরও ৫টি কোভিড কেয়ার সেন্টার স্থাপন করা হবে৷ কোভিড কেয়ার সেন্টারগুলি হবে গোমতী জেলা হাসপাতালের ট্রেনিং হোস্টেলে ১০ শয্যাবিশিষ্ট, দক্ষিণ ত্রিপুরা জেলার দেবদাড়তে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যাবিশিষ্ট, ধলাই জেলায় পলিটেকনিক ইনস্টিটিউটে ৫০ শয্যা বিশিষ্ট, খোয়াই জেলার চাম্পাহাওরে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যাবিশিষ্ট এবং উত্তর ত্রিপুরা জেলায় রাজনগরে নবনির্মিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যাবিশিষ্ট৷


শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে ত্রিপুরার মোট ৩৭,৭২১ জন লোক আটকে রয়েছেন৷ এরমধ্যে আগামীকাল কর্ণাটক থেকে ১,১৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রেন রাজ্যে পৌঁছাবে৷ এছাড়াও আগামী ২/১ দিনের মধ্যে ১,৪০০ যাত্রী নিয়ে একটি ট্রেন ব্যাঙ্গালোর থেকে এবং তামিলনাড় থেকে ১,৪০০ যাত্রী নিয়ে আরও একটি ট্রেন রাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে৷ রাজ্যে পৌঁছানোর পর যাত্রীদের থার্মাল িিনং করা হবে৷ যাদের উপসর্গ থাকবে তাদের ফেসিলিটি কোয়ারেন্টাইনে পাঠানো হবে৷ যাদের কোনও উপসর্গ থাকবে না তাদের হোম কোয়ারেন্টানে রাখা হবে৷ বহির্রাজ্য থেকে আগত যাত্রীদের রাখার জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় অতিরিক্ত আরও ১১টি কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে৷ শিক্ষামী আরও জানান, বহির্রাজ্যে আটক মোট ৬,৪৬৭ জন আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকারের নিকট আবেদন করেছেন৷ এরমধ্যে ৫,৪৮৯ জনকে ১ কোটি ৯৮ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top