News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ১০০৭ পুলিশকর্মী
Image

মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ১০০৭ পুলিশকর্মী

মুম্বই, ১১ মে (হি. স.):  মহারাষ্ট্রে অব্যাহত করোনার দৌরাত্ম্য।২৪ ঘন্টার মধ্যে মারণ এই রোগে আক্রান্ত ২২০ জন পুলিশকর্মী। রাজ্যজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০৭। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাতজনের।  

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে নাগপুরে মামলা দায়ের করা হয়। এই ঘটনার তদন্তভার পড়ে নাম যোশী মার্গ থানার পুলিশ আধিকারিকদের উপর। যে পুলিশ আধিকারিক অর্ণব গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করেছিল তারও লালারসের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও তদন্তকারী দলের আরও দুই সদস্যের লালারসের নমুনায় করোনা মেলে। বর্তমানে ওই তিন পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্য সরকারের তৎপরতায় পুলিশকর্মীদের চিকিৎসার জন্য মহারাষ্ট্রের প্রতিটা হাসপাতলে পৃথক ওয়ার্ড খোলা হয়েছে। এছাড়াও প্রতিটি জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top