News Flash

  • Home
  • Uncategorized
  • ভগৎ সিং যুব আবাসকে করোনা চিকিৎসা কেন্দ্র করার প্রতিবাদে পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আহত বহু
Image

ভগৎ সিং যুব আবাসকে করোনা চিকিৎসা কেন্দ্র করার প্রতিবাদে পথ অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আহত বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ রাজধানীর ভগৎ সিং যুব আবাসকে করোনা চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার প্রতিবাদে রবিবার খেজুরবাগানে ভিআইপি রোডে অবরোধ করেন স্থানীয় জনগণ৷ এই অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পুলিশ স্থানীয় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করেছে৷ তাতে মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷


ভগৎ সিং যুব আবসকে কোভিড চিকিৎসা সেন্টার হিসেবে গড়ে তোলায় তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ৷ ভগৎ সিং যুব আবাস থেকে করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য জোরালো দাবি জানান স্থানীয় জনগণ৷ ভগৎ সিং যুব আবাস থেকে বিএসএফ জওয়ানদের সরিয়ে নেওয়ার জন্য রবিবার সকাল থেকে ভগৎ সিং যুব আবাস এর সামনে ভিআইপি সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ ঘনবসতি এই এলাকায় চিকিৎসা কেন্দ্র গড়ে তুলে করোনা ভাইরাস সংক্রমিত রগীে রাখা হলে ওই এলাকায় ভাইরাস সংক্রমিত হবে বলে তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷


রবিবার সকাল থেকে ভগৎ সিং যুব আবাস এর সামনে ভিআইপি সড়ক অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷ স্থানীয় বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ঘটনাস্থলে পৌঁছেন৷ অবরোধ কারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করা হলে পরিস্থিতি বেগতিক আকার ধারণ করে৷ স্থানীয় জনগণ কোনোভাবেই ভগৎ সিং যুব আবাসে করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের থাকতে দেওয়া যাবে না বলে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন প্রশাসনকে৷ পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা অবরোধকারীদের লাঠিচার্জ করে৷ তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশ-জনতা খন্ড যুদ্ধ শুরু হয়৷ পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন অবরোধকারী আহত হন৷ আহত অবরোধকারীদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রশাসনের কঠোর হস্তক্ষেপের ফলে অবরোধ মুক্ত হয় ভিআইপি সড়ক৷ এলাকার বিধায়ক ডাক্তার দিলীপ দাস স্থানীয় জনগণকে বোঝানোর চেষ্টা করেন এখানে চিকিৎসা সেন্টার গড়ে তোলা হলে কোন ধরনের অসুবিধা হবে না৷


অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি ভগৎ সিং যুব আবাসে করোনা আক্রান্ত রোগীদের রাখা হয়েছে৷ আর এই কেন্দ্র থেকে বহু স্বাস্থ্য কর্মী বাইরে এসে ছোট ছোট দোকান থেকে প্রতিনিয়ত নানা ধরনের সামগ্রী কিনে নিচ্ছে৷ তাতে সামাজিক দূরত্ব বজায় থাকছে না৷ যেকোনও সময় করোনা সংক্রমণের আশঙ্কা থাকে৷ এলাকাবাসীর দাবি বিএসএফ জওয়ানদের এখান থেকে অপেক্ষাকৃত কম জনবহুল এলাকা যেমন মোহনপুর, দমদমিয়া ইত্যাদি জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে৷ তারা বিএসএফ জওয়ানদের প্রতি অনেকটাই সহানুভূতিশীল৷ তারাও দেশের নাগরিক৷ তাদেরও চিকিৎসা হওয়া প্রয়োজন৷ তবে ঝুকিপূর্ণ এলাকাতে কিভাবে রাখা হচ্ছে৷ এই বিষয়টি প্রশাসনকে জানানোর জন্যই এদিন ভিআইপি সড়কে এলাকার লোকজন জড়ো হয়েছিলেন৷ কিন্তু, পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের কোন কথাই না শুনে ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top