News Flash

  • Home
  • Uncategorized
  • নয়াদিল্লি থেকে নির্দিষ্ট রুটে রেলের যাত্রী পরিষেবা শুরু হচ্ছে ১২ মে
Image

নয়াদিল্লি থেকে নির্দিষ্ট রুটে রেলের যাত্রী পরিষেবা শুরু হচ্ছে ১২ মে

নয়াদিল্লি, ১০ মে (হি.স.)৷৷ সাধারণ নাগরিকদের জন্য সুখবর৷ ভারতীয় রেলওয়ে ক্রমান্বয়ে যাত্রী পরিষেবা শুরু করতে চলেছে৷ আগামী ১২ মে থেকে ১৫ জোড়া ট্রেন নির্দিষ্ট রুটে যাতায়াত করবে৷ সে মোতাবেক আগামীকাল বিকেল ৪টা থেকে টিকিটের বুকিং শুরু হবে৷ আজ রবিবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল এক টুইট বার্তায় এই ঘোষণা করেছেন৷


করোনা-র প্রকোপে সারা দেশে লকডাউন চলছে৷ ফলে ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে৷ ইতিমধ্যে ভারতীয় রেলওয়ে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন শুরু করেছে৷ এছাড়াও, বিভিন্ন রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনার জন্যও বিশেষ ট্রেন চালাচ্ছে৷
এখন ভারতীয় রেলওয়ে সাধারণ যাত্রী পরিষেবায় নির্দিষ্ট রুটে উভয়দিকে ১৫ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ১২ মে থেকে ক্রমান্বয়ে রেলের যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে৷ তাতে নয়াদিল্লি থেকে বিশেষ ট্রেন ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও, মুম্বাই সেন্িন্টম আহমেদাবাদ এবং জম্মু তাবি যাতায়াত করবে৷


রেলমন্ত্রী পীযূষ গোয়েল আজ টুইট করে জানান, আগামী ১২ মে থেকে রেলওয়ে যাত্রী পরিষেবা ক্রমান্বয়ে শুরু করার পরিকল্পনা নিয়েছে৷ প্রাথমিকভাবে নয়াদিল্লি থেকে দেশের বিশেষ কয়েকটি স্টেশনে ১৫ জোড়া ট্রেন যাতায়াত করবে৷ ওই ট্রেনের টিকিট বুকিং ১১ মে বিকেল ৪টা থেকে শুরু হবে৷
রেলওয়ে জানিয়েছে, পরবর্তীতে আরও কিছু রুটে বিশেষ ট্রেন চালু করা হবে৷ এক্ষেত্রে বগির ব্যবস্থা অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে৷ কারণ, কোভিড-১৯ মোকাবিলায় ২০ হাজার বগি উৎসর্গ করা হয়েছে৷ এছাড়া, শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছে৷ তাতে প্রতিদিন ৩০০টি ট্রেন ব্যবহার হচ্ছে৷


ওই ট্রেন সফরে বিশেষ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে৷ নয়াদিল্লি থেকে বিশেষ ট্রেনের টিকিট কেবলমাত্র আইআরসিটিসি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে৷ সেক্ষেত্রে রেল স্টেশনে কাউন্টার থেকে কোনও টিকিট নেওয়া সম্ভব হবে না৷ কারণ, ওই সমস্ত কাউন্টার বন্ধ থাকবে৷ টিকিটে আসন নিশ্চিত হলে তবেই কোনও যাত্রী সফর করতে পারবেন৷ সাথে অবশ্যই সচিত্র পরিচয়পত্র থাকতে হবে৷ তবেই রেল স্টেশনে ঢুকতে পারবেন সংশ্লিষ্টরা৷ এছাড়া, প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতেই হবে৷ রেলওয়ে আরও জানিয়েছে, ট্রেন সফর শুরু হওয়ার আগে প্রত্যেক যাত্রীর স্ক্রিনিং বাধ্যতামূলক৷ এ-ক্ষেত্রে করোনা-র লক্ষণহীন যাত্রীকেই ট্রেনে সফর করতে দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top