News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের প্রথম করোনা আক্রান্ত দুই জওয়ানকে ছুটি দেওয়ার সময় এসেছে : এসিএস
Image

বিএসএফের প্রথম করোনা আক্রান্ত দুই জওয়ানকে ছুটি দেওয়ার সময় এসেছে : এসিএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ করোনা সংক্রমিত রোগীর হাসপাতাল থেকে ছুটি দেওয়া সম্পর্কিত কেন্দ্রীয় সরকার নয়া নীতি নির্দেশিকা জারি করেছে৷ সে অনুযায়ী আগামী মঙ্গল কিংবা বুধবার বিএসএফ-এর প্রথম দুই জওয়ানকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে৷ কারণ, তাঁরা বর্তমানে সুস্থ এবং করোনা সংক্রমণের কোনও লক্ষণ তাদের মধ্যে দেখা যাচ্ছে না৷ তবে, তাঁদের পুনরায় পরীক্ষা করে ছুটি দেওয়ার বিষয়ে আগামীকাল চিকিৎসকদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে৷ রবিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিব (এসিএস) এস কে রাকেশ এই তথ্য দিয়েছেন৷


তিনি বলেন, কেন্দ্রীয় সরকার করোনা আক্রান্তের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার নতুন নীতি নির্দেশিকা জারি করেছে৷ এতে বলা হয়েছে, করোনা-র লক্ষণ নেই এমন রোগীকে ১০ দিন হাসপাতালে রেখে ছুটি দেওয়া যাবে৷ সে-ক্ষেত্রে পরীক্ষা করার প্রয়োজন নেই৷ তাঁর কথায়, ছুটি হওয়ার পর আরও ১০ দিন বাড়িতে একান্তবাসে থাকবেন ওই রোগী৷ তবে মাঝে জটিলতা দেখা দিলে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হবে৷


অতিরিক্ত মুখ্যসচিব বলেন, বিএসএফ-এর প্রথম আক্রান্ত দুই জওয়ানের হাসপাতালে ভর্তির ১০ দিন পূর্ণ হয়ে যাচ্ছে৷ তাই, আগামী মঙ্গল কিংবা বুধবার তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে৷ তিনি জানান, ওই দুই বিএসএফ জওয়ানের নমুমা পরীক্ষা করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে আগামীকাল চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবেঊ সাথে তিনি যোগ করেন, বিএসএফ-এর অন্য অনেক রোগীর হাসপাতালে ১০ দিন পূর্ণ হওয়ার সময় এসে যাচ্ছে৷ ফলে, তাঁদের অন্যত্র স্থানান্তরের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তাঁর দাবি, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা সুস্থ আছেন এবং তাদের মধ্যে কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ শুধু এক জওয়ান ও এক মহিলাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে৷ তবে, তাঁদের স্বাস্থ্য নিয়েও চিন্তার কোনও কারণ নেই, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top