News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা সংক্রমণ বিএসএফে সীমিত, নতুন ১৭
Image

রাজ্যে করোনা সংক্রমণ বিএসএফে সীমিত, নতুন ১৭

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে এখনও সাধারণ নাগরিকের মধ্যে করোনা-র সংক্রমণ ছড়ায়নি৷ আজ নতুন করে ১৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাঁরা সকলেই বিএসএফ ৮৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ান৷ সবমিলিয়ে ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২৷ কারণ করোনা আক্রান্ত দুজন বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার রাতে টুইট করে এই খবর দিয়েছেন৷


প্রসঙ্গত, গত আট দিনে এ-নিয়ে ১৩৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ত্রিপুরায়৷ গত শনিবার প্রথম বিএসএফ-এর দুই জওয়ান করোনা আক্রান্তের রিপোর্ট এসেছিল৷ এর পর থেকে সাত দিনে ১৩১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অবশ্য গতকাল তাদের একজন ট্রাকচালক আক্রান্তের তালিকায় রয়েছেন৷ তিনি বর্তমানে অসমের করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে রয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাতে টুইট বার্তায় বলেন, ত্রিপুরায় আরও ১৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে৷ তাঁরা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফ ৮৬ ব্যাটালিয়নের জওয়ান৷ তাঁর কথায়, এখনও কোনও সাধারণ মানুষ করোনা-য় আক্রান্ত হননি৷ তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে ১৩২ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া, দুজন বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন এবং দুজনেই সুস্থ হয়েছেন৷


এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, নমুনা সংগৃহীত হয়েছে ৮,৮০৯ জনের৷ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮,৩৪০ জনের৷ আজ ধলাই জেলায় ২৭৬ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং নিয়মিত পরীক্ষা চলছে বলে তিনি জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top