News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে কোভিড-১৯ রোগী বেড়ে ৫৮, সুস্থ ৩৪, মৃত এক, চিকিৎসাধীন ২৩
Image

অসমে কোভিড-১৯ রোগী বেড়ে ৫৮, সুস্থ ৩৪, মৃত এক, চিকিৎসাধীন ২৩

শিলচর (অসম), ৮ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় আরও দুজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এরা দুজনেই মহিলা। একজনের বয়স ১৬ বছর। বাড়ি শিলচরের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার। নতুন দুজনকে নিয়ে কাছাড়ে আক্ৰান্তের সংখ্যা ১১-তে বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার একদিনে পাঁচজনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় আতঙ্ক ও উদ্বেগের বাতাবরণ সৃষ্টি হয়েছে কাছাড় জেলায়।

অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা দুবার টুইট করে আক্রান্তের খবর জানান। প্রথমবার ৩.৪৪ মিনিটে  আক্রান্তদের খবর টুইট করে জানিয়েছিলেন, আজ তিনজনের দেহে করোনা ধরা পড়েছে। ফের রাত ৯.৩০ মিনিটে টুইট করে জানান আরও দু জনের দেহে করোনা উপস্থিতি ধরা পড়েছে এবং প্রত্যেকেই আজমির থেকে একই বাসে চড়ে কাছাড়ের শিলচরে এসেছিলেন।

আজকের সর্বশেষ যাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে তাঁরা আজমির থেকে অভিশপ্ত বাসে চড়ে কাছাড়ে এসেছিলেন। বৃহস্পতিবার এই বাসের চার যাত্ৰীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এর আগে একই বাসে শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলির ঠেলামারা কোচগাঁওয়ের বাসিন্দা এক গাড়ি চোর ফরিদুল ইসলামের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কাছাড় জেলার সক্রিয় আক্ৰান্ত রয়েছেন ১১ জন এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রাজ্যে করোনা আক্ৰান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। এদের মধ্যে একজনের মৃত্যুর পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। বৰ্তমানে রাজ্যে সক্রিয় আক্ৰান্ত ২৩ জন। হঠাৎ করে কাছাড়ের চিত্র পাল্টে যাওয়ায় জেলাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top