News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরিস্তিতিতে তাদের প্রতিশ্রুতি দেওয়া ন্যায় প্রকল্প রূপায়ণের দাবি কংগ্রেসের
Image

করোনা পরিস্তিতিতে তাদের প্রতিশ্রুতি দেওয়া ন্যায় প্রকল্প রূপায়ণের দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : করোনা পরিস্তিতিতে তাদের প্রতিশ্রুতি দেওয়া ‘ন্যূনতম আয় যোজনা’ (ন্যায়) প্রকল্প রূপায়ণের দাবি জানাল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে দয়া করে জনধন অ্যাকাউন্ট ও পিএম কিষাণ অ্যাকাউন্ট গ্রাহকদের মাসিক ৭,৫০০ টাকা দিন।

ক্ষমতায় এলে ‘ন্যূনতম আয় যোজনা’ (ন্যায়) প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানাল কংগ্রেস। তাদের দাবি, করোনার জেরে দিনমজুর ও গরীব মানুষের উপর যে প্রভাব পড়েছে, তা মোকাবিলায় ‘ন্যায়’ অত্যন্ত কার্যকরী হবে। শুক্রবার কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘যখন কেন্দ্র একটি আর্থিক প্যাকেজ ঘোষণার বিষয়ে অপেক্ষা করছেন, বিশেষজ্ঞরা ইতিমধ্যে গত বছর কংগ্রেসের প্রস্তাবিত ন্যায় প্রকল্পের হয়ে কথা বলছেন। এই সংকটের মুহূর্তে গরীবদের ন্যূনতম আয় নিশ্চিত করবে।’

পরে কংগ্রেসে প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা দুটি টুইটবার্তায় বলেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তের দরকার হল যে রাহুল জি ও কংগ্রেসের মস্তিষ্কপ্রসূত ন্যায় রূপায়ণ করা। দয়া করে জনধন অ্যাকাউন্ট ও পিএম কিষাণ অ্যাকাউন্ট গ্রাহকদের মাসিক ৭,৫০০ টাকা দিন। পুষ্টিগত চাহিদার প্রতিটি পেনশন অ্যাকাউন্টের ২১ দিন প্রয়োজন এবং বিনামূল্যে রেশন দিন।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top