News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তদের জওহরনগর থেকে জিবিতে পৌঁছতে বিলম্ব, কৈফিয়ত তলব
Image

করোনা আক্রান্তদের জওহরনগর থেকে জিবিতে পৌঁছতে বিলম্ব, কৈফিয়ত তলব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা আক্রান্ত ১২ জন বিএসএফ জওয়ানকে নিয়ে আগরতলায় পৌঁছতে অতিরিক্ত সময় লেগেছে৷ তাই ধলাই জেলা প্রশাসন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টের কাছে কৈফিয়ত তলব করেছে৷ স্থানীয় সংক্রমণের আশংকা থেকেই এই কৈফিয়ত তলব করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে৷ এই বিষয়ে অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, এম্বুলেন্সের চালক বেকে বসায় নতুন চালক ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত সময় লেগেছে৷


ধলাইয়ের অতিরিক্ত জেলাশাসক গোভেকার এম রতিলাল বিএসএফ-এর ১২ জন করোনা আক্রান্তকে জওহরনগর থেকে আগরতলা পর্যন্ত যাতায়াতের বিলম্বকে ঘিরে ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে চিঠি দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, জওহরনগর থেকে আগরতলার জিবি হাসপাতাল যেতে আড়াই ঘণ্টা সময়ের প্রয়োজন৷ কিন্তু করোনা আক্রান্ত ১২ জন বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স এবং একটি বাস ওই পথ পাড়ি দিতে সময় নিয়েছে সাড়ে তিন ঘণ্টা৷ বিকেল সাড়ে চারটায় রওয়ানা দিয়ে রাত ৮টা নাগাদ রোগী নিয়ে জিবি হাসপাতালে পৌঁছেছেন তাঁরা৷


তাঁর কথায়, জওহরনগর থেকে আগরতলা পর্যন্ত পথে কোথাও দাঁড়ানো স্থানীয় সংক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়৷ সেক্ষেত্রে ওই করোনা আক্রান্তদের সংস্পর্শে কেউ ছিলেন কিনা তা খুঁজে বের করা খুবই জরুরি৷ তাই তিনি ধলাই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে এ-বিষয়ে গাড়ির চালকদের বয়ান সহ সমস্ত ঘটনা লিখিতভাবে জানাতে বলেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top