News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর পূর্ব দিল্লি ছাড়া দেশজুড়ে বাতিল হল দশম শ্রেণীর সমস্ত বোর্ড পরীক্ষা
Image

উত্তর পূর্ব দিল্লি ছাড়া দেশজুড়ে বাতিল হল দশম শ্রেণীর সমস্ত বোর্ড পরীক্ষা

নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : সমস্ত জল্পনায় জল ঢেলে সারা দেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লি ছাড়া দেশজুড়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আর নেওয়া হবে না। মঙ্গলবার এ দিন টুইটারে এই তথ্য জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

করোনার জেরে সবার আগে বন্ধ করে দেওয়া হয় দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয় বোর্ড পরীক্ষা। কী হবে এই ছাত্র ছাত্রীদের ভবিষ্যত, এই নিয়ে চিন্তিত ছিলেন অভিভাবকরা। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে সারা দেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এ দিন টুইটারে এই তথ্য জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
কেন উত্তর পূর্ব দিল্লির পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে আর বাকি দেশের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না, সেই নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই ঘোষণার পরে এই ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তাও জানানো হয়নি মন্ত্রকের তরফে। ফলে জট কাটার থেকে জট আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top