News Flash

  • Home
  • Uncategorized
  • ধলাই জেলাকে রেড জোন ঘোষণা, এখনও কমিউনিটি সংক্রমণ হয়নি : শিক্ষামন্ত্রী
Image

ধলাই জেলাকে রেড জোন ঘোষণা, এখনও কমিউনিটি সংক্রমণ হয়নি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরায় এখনো করোনা-র সংক্রমণ কমিউনিটিতে ছড়ায়নি৷ তবে ১৪ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্তের ঘটনায় ধলাই জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে৷ ওই বিএসএফ জওয়ানদের সংস্পর্শে ছিলেন এমন ৩৩১ জনকে এখন পর্যন্ত চিহ্ণিত করা হয়েছে৷ তাদের মধ্যে ১৭৯ জনের নমুনা পরীক্ষা চলছে৷ আরও ১১৮ জনের নমুনা কাল সংগ্রহ করা হবে৷


সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রথম করোনা আক্রান্ত বিএসএফ-এর হেড কনস্টেবলের কিছু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে৷ দ্বিতীয় জওয়ান স্থিতিশীল রয়েছেন৷ তিনি বলেন, গতকাল করোনা আক্রান্ত হিসেবে ১২ জন বিএসএফ জওয়ানকে আজ রাতের মধ্যেই জিবি হাসপাতালের কোভিড-১৯ কেন্দ্রে আনা হবে৷ তাঁর কথায়, তাঁরা সকলেই সুস্থ আছেন৷
শিক্ষামন্ত্রীর দাবি, বিএসএফ জওয়ানদের শরীর থেকে করোনা সংক্রমণ কমিউনিটিতে ছড়ায়নি৷ বিএসএফ ক্যাম্পের ভেতরেই তারা সংক্রমিত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, ধলাই জেলাকে আজ রেড জোন ঘোষণা করা হয়েছে৷


তিনি বলেন, বিএসএফ-র জহরনগরস্থিত ১৩৮ নম্বর ব্যাটালিয়নের ১৭৪ জন, গন্ডাছড়া ্যডমিন ক্যাম্প থেকে ৪৯ জন, করিনা বিওপি-র ১৫ জন, নালকাটা বিএসএফ ক্যাম্পের ৩ জন এবং স্বাস্থ্যকর্মী ৯০ জনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের মধ্যে ১১৮ জনের নমুনা সংগ্রহ বাকি রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top