News Flash

  • Home
  • Uncategorized
  • হান্ডওয়ারায় ফের জঙ্গি হামলায় নিহত তিন জওয়ান, খতম এক জঙ্গি
Image

হান্ডওয়ারায় ফের জঙ্গি হামলায় নিহত তিন জওয়ান, খতম এক জঙ্গি

শ্রীনগর, ৪ মে (হি.স.) : হান্ডওয়ারায় ফের জঙ্গি হামলা। এখনও পর্যন্ত পাওয়া খবর, অন্তত তিন জওয়ান নিহত হয়েছেন। আহত সাত জন। সোমবার সন্ধ্যায় টহলরত সিআরপিএফের বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই। সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদীও।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় সোমবার ফের ঘটে গেল আচমকা আক্রমণ। এদিন সন্ধ্যার টহলের সময় সিআরপিএফ বাহিনীর উপরে আক্রমণ শানায় সন্ত্রাসবাদীরা। ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন আরও সাত জওয়ান। সংঘর্ষে খতম হয়েছে এক সন্ত্রাসবাদীও।

এদিকে, জানা গেছে বদগামেও কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। একটি পাওয়ার স্টেশনে পাহারারত সিআরপিএফ জওয়ানকে আক্রমণ করা হলে তিনি গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে হান্দওয়ারার এক বাড়ির দখল নিয়ে বাসিন্দাদের পণবন্দি করে সন্ত্রাসবাদীরা। তাঁদের উদ্ধার করতে গিয়ে সংঘর্ষে প্রাণ হারান ভারতীয় সেনার এক কর্নেল-সহ পাঁচ নিরাপত্তাকর্মী। গুলির লড়াইয়ে খতম হয় বাড়িতে আত্মগোপনকারী দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। সেই ঘটনার মধ্যেই ফের হামলার ঘটনা ঘটল হান্ডওয়ারায় ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top