News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃস্থদের খাদ্য সামগ্রী বন্টনেবাধা দেওয়ার অভিযোগ আনল প্রদেশ কংগ্রেস
Image

দুঃস্থদের খাদ্য সামগ্রী বন্টনেবাধা দেওয়ার অভিযোগ আনল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ কোরানায় মারাত্মকভাব প্রভাবিত হয়েছে গরীব অংশের মানুষ৷ এই গরীব মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা৷ দুসৃকতিদের হামলা ও আক্রমণের মুখে পড়ছেন কংগ্রেস নেতৃত্ব৷ রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷


তিনি অভিযোগ করেছেন, রানীরবাজারে দুঃস্থ পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছিল কংগ্রেস নেতৃত্ব৷ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তেজেন দাস সহ আরও কয়েকজন একটি গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে রানীরবাজারে পৌঁছে৷ সেখানে পৌঁছতেই থানা থেকে মাত্র একশ মিটার দূরত্বে অজ্ঞাত পরিচয় দুসৃকতিরা গাড়িটি আটক করে এবং খাদ্য সামগ্রী বিলি করা যাবেনা বলে হুমকি দেয় এবং খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায়৷ থানার সামনেই এই ঘটনা ঘটেছে৷ কিন্তু, পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ যদিও এই ব্যাপারে রানীরবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পিযুষ বিশ্বাস আরও জানিয়েছেন, সম্প্রতি মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠেয় সর্বদলীয় বৈঠকে কংগ্রেসের তরফ থেকে দাবী জানানো হয়েছিল যাতে বিরোধীরা খাদ্য সামগ্রী বিতরণে কোনও ধরনের বাধা নেওয়া হয়৷ পিযুষবাবু আরও অভিযোগ করেছেন, বিজেপির তরফ থেকে বিভিন্ন গোডাউন থেকে খাদ্য সামগ্রী নিয়ে নেওয়া হচ্ছে৷ তাই বিরোধী দল কিংবা অন্য কোনও এনজিও খাদ্য সামগ্রী পাচ্ছে না বিলি করার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top