News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমের পর বিলোনীয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের অনুপ্রবেশ, চাঞ্চল্য
Image

সাব্রুমের পর বিলোনীয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবকের অনুপ্রবেশ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ করুণা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ বাড়ছে মৃত্যুর হার৷ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার জনগণ তাতে আতঙ্কগ্রস্ত৷ রাজ্য সরকার সীমান্তে নজরদারি বজায় রাখার নির্দেশ জারি করেছে৷ যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে বিএসএফকে কঠোর মনোভাব বহন করতে বলা হয়েছে৷


রাজ্য সরকারের কঠোর মনোভাব সত্ত্বেও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে৷ রবিবার দুপুরেও দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে এক বাংলাদেশী যুবক রাজ্যে অনুপ্রবেশ করেছে৷ বিলোনিয়ার ঘোষ খামার সীমান্তের ৬ এবং ৭নম্বর পিলারের পাশ দিয়ে সে অনুপ্রবেশ করে বলে জানা গেছে৷ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে প্রবেশ করলেও সীমান্ত গ্রামের জনগণ তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷ আটক অনুপ্রবেশকারী যুবকের নাম মনির হোসেন৷ কি করে বিএসএফের এত কঠোর নজরদারির মধ্যেও সে অনুপ্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

বিএসএফের টহল নিয়ে সীমান্ত এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন৷ এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্পষ্ট ভাষায় বলেছেন কেউ যাতে সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য বিএসএফকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে৷ অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে আটক করার পর তার দেহে কোন ভাইরাস রয়েছে কিনা তা নিয়েও পুলিশ দ্বিধায় রয়েছে৷ তার শারীরিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top