News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু হোক : যুবরাজ সিং
Image

করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু হোক : যুবরাজ সিং

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.): খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।  করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু হোক । এমনটাই চান ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক   যুবরাজ সিং । তাঁর মতে প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে।

করোনা পুরোপুরি নির্মূল হলে তবেই ক্রিকেট শুরু করার পক্ষপাতী যুবরাজ সিং । কারণ খেলোয়াড়দের স্বাস্থ্য এবং নিরাপত্তা খেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুবরাজ বলেছেন, ‘‘আমার ব্যাক্তিগত মত, প্রথমে আমাদের দেশকে বাঁচাতে হবে, বিশ্বকে বাঁচাতে হবে করোনা ভাইরাস থেকে। তারপর খেলাধুলোর কথা আসছে।” তিনি আরও বলেন, ‘‘করোনা আগে পুরোপুরি নির্মূল হতে হবে বা ৯০-৯৫ শতাংশ চলে যেতে হবে। কারণ যদি এটা থেকে যায় আর বাড়তে থাকে তাহলে প্লেয়াররা ভয় পাবে রাস্তায় বেরতে, মাঠে নামতে, ড্রেসিংরুমে যেতে।”

২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, প্লেয়াররা যখন মাঠে থাকেন তখন তাঁদের উপর এমনিই অনেক চাপ থাকে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁদের। তার সঙ্গে যদি ভাইরাসের কথা ভাবতে হয় তাহলে মনঃসংযোগে বিঘ্ন ঘটবে। যুবরাজ বলেছেন, ‘‘একজন প্লেয়ার যখন দেশ বা ক্লাবের প্রতিনিধিত্ব করছে তখন সে এমনিতেই অনেক ধরনের চাপের মধ্যে থাকে। যখন খেলতে নামবে তখন কেউ চাইবে না করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গে নিয়ে নামতে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top