News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা মুক্ত দ্বিতীয় রোগীকে ছাড়া হল হাসপাতাল থেকে, থাকবেন কোয়ারেন্টাইনে
Image

রাজ্যে করোনা মুক্ত দ্বিতীয় রোগীকে ছাড়া হল হাসপাতাল থেকে, থাকবেন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য আজ তাঁকে স্বাস্থ্যকর্মীরা হাত তালি দিয়ে হাসপাতাল থেকে বিদায় দিয়েছেন৷ সকলে তাঁর মঙ্গল কামনা করেছেনঊ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অ্যাম্বুলেন্সে বসে তিনি সকলকে লকডাউনের সমস্ত নিয়ম পালন করতে অনুরোধ জানিয়েছেন৷ করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীকে সুস্থ করে তুলতে পেরে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ভীষণ খুশি৷ একই সাথে করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীও সুস্থ হয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর আজ দ্বিতীয় রোগীকে টিএসআর হাসপাতাল থেকে ছুটি দিয়ে রওয়ানা করার পর ডেপুটি মেডিক্যাল সুপার ডা. বিশ্বজিৎ সূত্রধর বলেন, আজ আমরা ভীষণ খুশি৷ প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় করোনা আক্রান্ত রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি৷ তাঁর কথায়, ওই রোগীর রিপোর্ট পরপর নেগেটিভ আসার ফলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে৷ এখন উত্তর ত্রিপুরা জেলায় ১৪ দিন তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে৷ তিনি বলেন, ওই রোগীর চিকিৎসায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীদেরও এখন ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে৷ গীতাঞ্জলি গেস্ট হাউস-এ তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর বক্তব্য, ৩ জন চিকিৎসক, ২ জন পুরুষ নার্স, একজন ল্যাব টেকনিশিয়ান এবং একজন রেডিওগ্রাফার সহ সাফাই কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে আজ থেকেই৷


ওই রোগীর চিকিৎসায় নিযুক্ত ডা. সুব্রত ভৌমিক বলেন, করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে পেরে ভীষণ আনন্দিত আমরা৷ তার চেয়ে বেশি খুশি হচ্ছে, ত্রিপুরায় নতুন কেউ করোনা আক্রান্ত হননি৷ তিনি বলেন, আমরা আজ কোভিড কেন্দ্রটি বন্ধ করে যাচ্ছি৷ প্রার্থনা, পুনরায় ওই কেন্দ্র খোলার প্রয়োজনীয়তা না হোক৷ তাঁর কথায়, আজ ওই কেন্দ্রটি স্যানিটাইজ করে বন্ধ রাখা হবে৷ তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, বাড়িতে থাকুন, তবেই সুরক্ষিত আপনারা৷


এদিকে, ওই রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যাওয়ায় ভীষণ খুশি সাফাই কর্মীও৷ তিনি বলেন, প্রত্যেকে সুস্থ থাকুন, আমরা সেটাই চাই৷সে-ক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীকে আমরা সুস্থ করতে পেরেছি, তাতে ভীষণ আনন্দ হচ্ছে আমাদের৷ তিনি সকলের মঙ্গল কামনা করেছেন৷ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওই টিএসআর জওয়ান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি সুস্থ হয়ে ফিরে যাচ্ছি৷ ত্রিপুরা সরকারকেও তিনি ধন্যবাদ জানিয়েছেনঊ তাঁর কথায়, ভীষণ ভালো স্বাস্থ্য পরিষেবা পেয়েছি, তাই সুস্থ হয়ে উঠেছি৷ এদিন তিনি সকলকে সতর্ক করে বলেন, এই রোগ খুবই ভয়ানক৷ একমাত্র রোগীর পক্ষে সেই অনুভব প্রকাশ করা সম্ভব৷ তাই, বাড়িতে থেকে লকডাউন-এর সমস্ত নিয়ম পালন করুন৷ তবেই, এই মহামারির হাত থেকে রেহাই মিলবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top