News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর
Image

করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশের প্রশংসা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷করোনা মোকাবিলায় ত্রিপুরায় একদিকে স্বাস্থ্য কর্মীরা দিনরাত খাঁটছেন৷ অন্যদিকে, ত্রিপুরা পুলিশও রাজ্যবাসীর সহায়তায় নিরলস পরিশ্রম করে চলেছে৷ তেমনি এক তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন৷


ত্রিপুরার স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রদত্ত তথ্যে দেখা গেছে, করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশ ১৮,৫৫৬টি মাস্ক নিজেরা বানিয়েছেন এবং মানুষের কাছে তা পৌঁছেও দিয়েছেন৷ লকডাউন চলাকালীন এখন পর্যন্ত ৩২,৬৯০ প্যাকেট রান্না করা খাবার মানুষের মধ্যে বিতরণ করেছেন তাঁরা৷ এখানেই শেষ নয়, ৯০৪৬ জনকে রেশন সামগ্রী পৌঁছে দিয়েছে রাজ্য পুলিশ৷


ত্রিপুরায় করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল, সংক্রমিত স্থান থেকে এসেছেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইন করা৷ সে-বিষয়ে ত্রিপুরা পুলিশের আধিকারিক কর্মীরা ২৯৭৫ জনকে খুঁজে বের করে কোয়ারেন্টাইন করেছেন৷ তবে কারোর শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় সবচেয়ে গুরুত্ব দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিকে৷ সেই লক্ষ্যে স্থির থাকার জন্য এবং করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায়ে ১২৬টি বাজার স্থানান্তরিত করতে পুলিশ অভূতপূর্ব ভূমিকা পালন করেছে৷ শুধু তা-ই নয়, ৩৭৮ জন প্রবীণ নাগরিককে পুলিশ নানাভাবে সহায়তা করেছে৷ এছাড়া লকডাউন অমান্যকারী ১৮৮১ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা মোকাবিলায় ত্রিপুরা পুলিশের এই ভূমিকায় ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, করোনা মহামারির প্রকোপে সারা দেশে লকডাউন চলছে৷ সকলে যাতে বাড়িতে থাকেন, তার জন্য পুলিশ দিনরাত নজর রেখে চলেছে৷ শুধু তা-ই নয়, দুস্থদের সহায়তায়ও পুলিশ এগিয়ে গেছে৷ তিনি প্রশংসার সুরে বলেন, ত্রিপুরা পুলিশ সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top