News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Image

মোহনপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ রাজ্যে ফের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শনিবার নিজের বাড়ির বাথরুমে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মোহনপুরের উত্তর ছেচুরিয়া গ্রামে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া বিশ্বাস৷ তার স্বামী সুজিত সরকার৷ এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে৷ মৃতার বাপের বাড়ি নরসিংগড়ে৷


স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক কলহ চলছিল৷ শনিবার সকালে বাথরুমে গৃহবধূ সুপ্রিয়া বিশ্বাসের মৃতদেহ পাওয়া গেছে৷ মৃতার শ্বশুরবাড়ির লোকজনদের দাবি, বাথরুমের দরজা বন্ধ করে সুপ্রিয়া আত্মহত্যা করেছেন৷ কিন্তু মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নরসিংগড়ের সুপ্রিয়ার সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল উত্তর ছেচুরিয়ার সুজিত সরকারের সাথে৷ তাদের একটি শিশুসন্তানও রয়েছে৷ পরিবারে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল৷ এরই জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে মৃতার বাপের লোকজনদের অভিযোগ৷ অপরদিকে এ ধরনের অভিযোগ খারিজ করেছেন মৃতার শ্বশুরবাড়ির লোকজনরা৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ সেখান থেকে সুপ্রিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ মৃতার বাবা জানিয়েছেন, সুপ্রিয়া অসুস্থ, এই খবর জামাতা সুজিত সরকার আজ টেলিফোনে জানিয়েছিল৷ ঘটনার পর সুজিত সরকার পালিয়ে গেছে৷ এর ফলে এটি একটি হত্যাকাণ্ড বলে সন্দেহ আরও ঘণীভূত হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ময়না তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top