News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত বিশ্ব, জন্মদিন পালন করবেন না শচিন
Image

করোনায় আক্রান্ত বিশ্ব, জন্মদিন পালন করবেন না শচিন

মুম্বই, ২৩ এপ্রিল (হি.স.): রাত পোহালেই ৪৭ এ পা দেবেন মাস্টার ব্লাস্টার শচিন তেন্ডুলকর। কিন্তু এবার জন্মদিন পালন করবেন না তিনি, জানিয়েছেন ঘনিষ্ট মহলে। করোনার জেরে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব।  দেশজুড়ে সঙ্কট। মন ভাল নেই মাস্টারেরও। তাই অন্যান্যবারের মতো এবার নিজের নিজের জন্মদিনে কোনও সেলিব্রেশন করতে চান না মাস্টার ব্লাস্টার।

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। মারণ ভাইরাসের ধাক্কায় গৃহবন্দি সকলেই। করোনাভাইরাসের প্রকোপের জেরে এখন সারা বিশ্বে খেলাধূলাও বন্ধ। ক্রিকেটারদের অলস সময় কাটছে। প্রত্যেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই অবস্থায় আগামীকাল শুক্রবার ২৪ এপ্রিল শচিনের জন্মদিন। কিন্তু এবার ৪৭ তম জন্মদিন সেলিব্রেট করছেন না মাস্টার ব্লাস্টার!  বন্ধুদের শচিন জানিয়েছেন, গোটা বিশ্ব মহামারীর ধাক্কায় স্তব্ধ। বিশ্বজুড়ে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশেও একমাস হয়ে গেল লকডাউন চলছে।  এই অবস্থায় নিজের জন্মদিন পালন করার মতো কোনও মানসিকতা তাঁর নেই। বরং এই বিপদের দিনে প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বলে জানিয়েছেন শচিন।  

করোনা মোকাবিলায় শচিন কেন্দ্র এবং নিজের রাজ্যের তহবিল মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা দান করেছেন। সেই সঙ্গে এই লকডাউন চলাকালীন মহারাষ্ট্রে পাঁচ হাজার গরীব মানুষকে রেশন দেওয়ার দায়িত্ব নিয়েছেন লিটল মাস্টার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top