News Flash

  • Home
  • Uncategorized
  • পালঘর হত্যাকাণ্ড হিন্দু-বিরোধী সুপরিকল্পিত ষড়যন্ত্র : ভিএইচপি
Image

পালঘর হত্যাকাণ্ড হিন্দু-বিরোধী সুপরিকল্পিত ষড়যন্ত্র : ভিএইচপি

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলার হত্যাকাণ্ডকে হিন্দু-বিরোধী সুপরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বৃহস্পতিবার ভিএইচপি-র সাধারণ সচিব মিলিন্দ পারান্ডে বলেছেন, অবাক করে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে আসছে, গুরুত্ব সহকারে এই মামলার তদন্ত হওয়া উচিত। দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিজ্ঞপ্তি জারি করে ভিএইচপি-র সাধারণ সচিব মিলিন্দ পারান্ডের প্রশ্ন, লকডাউনের মধ্যে ১৪ এপ্রিল গ্রামে-গ্রামে বাচ্চা চুরির গ্যাংয়ের গুজব কে ছড়িয়েছে? ৩-৪ দিন আগেই সংলগ্ন এলাকায় প্রয়োজনীয় সামগ্রী বন্টনের সময় একজন চিকিৎসক ও পুলিশ আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। ওই সময় পর্যাপ্ত পুলিশ বাহিনী কেন পাঠানো হয়নি? ১৬ এপ্রিল রাত ন’টা নাগাদ প্রথমে সাধুদের গাড়ি আটকানো হয়েছিল, মারধর করা হয়েছিল তাদের। গ্রাম প্রধান চিত্রা চৌধুরী বোঝানোর পর মারধর বন্ধ হয়েছিল। ভিএইচপি-র প্রশ্ন, লকডাউনের মধ্যে মধ্যরাতে সংলগ্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষকে লাঠি, পাথর নিয়ে আসার জন্য কে ডেকেছিল? উস্কানি দেওয়ার নেপথ্যে করা রয়েছে?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top