News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্ক পরে না গেলে সবজিও মিলবে না, সিদ্ধান্ত মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির
Image

মাস্ক পরে না গেলে সবজিও মিলবে না, সিদ্ধান্ত মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷এখন থেকে বাজারে মাস্ক পরে না গেলে সবজিও মিলবে না৷ মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে৷ করোনা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক৷


ইতিপূর্বে মাস্ক ছাড়া পেট্রোল-ডিজেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পেট্রোল পাম্প ডিলাররা৷ এখন বাজারেও মাস্ক ছাড়া সবজি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ-বিষয়ে সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন, করোনা মোকাবিলায় মাস্ক এবং সামাজিক দূরত্বের বিকল্প নেহ৷ তাই সকলেই মাস্ক পরে আসবেন এবং বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখবেন বলে তাঁর প্রত্যাশা৷ তিনি বলেন, বাজারে আমরা প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছি৷ তাছাড়া, আজ থেকে প্রত্যেক সবজি বিক্রেতাও বাজারে মাস্ক পরে ব্যবসা করছেন৷


জনৈক সবজি ব্যবসায়ী এদিন বলেন, বাজারে প্রত্যেক ক্রেতাই মাস্ক পরে আসছেন৷ তার মধ্যেও কয়েকজন ব্যতিক্রমী ক্রেতা রয়েছেন৷ তাই, মাস্ক পরে না আসলে সবজি বিক্রি করা হবে না, এমন নোটিশ টাঙানো হয়েছে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলের সমানভাবে দায়িত্ব পালন করতে হবে৷


এদিকে, বিভিন্ন বাজারে ব্যবসয়াীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে বিভিন্ন সংস্থা ওসংগঠনের তরফ থেকে৷ এই প্রচেষ্টা গোটা রাজ্যেই চলছে৷ তাতে এসএফআই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে বুধবার বিবেকানন্দ ময়দানে গড়ে উঠা লেইক চৌমুহনি বাজারের সবজি ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও সেনিটাইজার প্রদান করা হয়৷ কোভিড-১৯-এর ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরাও যাতে সতর্ক থাকেন সেজন্যই ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের মধ্যে এসব সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসএফআই সদর বিভাগীয় সম্পাদক দীপাঞ্জন সরকার জানান, শ্রমিক মেহনতি মানুষের মধ্যেও তারা মাস্ক বিতরণ করেছেন৷ গরিব মানুষের মধ্যে খাদ্য পণ্য সামগ্রী বিতরণের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top