News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : অনুপ্রবেশ ঠেকাতে লাঠি নিয়ে উন্মুক্ত সীমান্ত প্রহরায় আমিরনের নেছা
Image

করোনা : অনুপ্রবেশ ঠেকাতে লাঠি নিয়ে উন্মুক্ত সীমান্ত প্রহরায় আমিরনের নেছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরার উন্মুক্ত সীমান্তে লাঠি নিয়ে প্রহরা দিচ্ছেন গ্রামপ্রধান আমিরনের নেছা৷ কারণ বাংলাদেশে করোনা-র প্রকোপ ক্রমশ বাড়ছে৷ স্বাভাবিকভাবে এর প্রভাব ত্রিপুরায় পড়তে পারে, সেই আশংকা উড়িয়ে দেওয়ার অবকাশ নেহ৷ তাই ত্রিপুরায় এখন বিএসএফ-এর পাশাপাশি গ্রামবাসীও উন্মুক্ত সীমান্ত প্রহরায় নিজেদের সমর্পণ করেছেন৷
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তবর্তী সিপাহিজলা জেলার এনসিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান আমিরনের নেছা উন্মুক্ত সীমান্ত পাহারার তদারকি করছেন৷ সীমান্তে লাঠি হাতে নিয়ে চেয়ারে বসে থাকেন তিনি৷ একজনও বাংলাদেশি যাতে গ্রামে ঢুকতে না পারেন, তার জন্য গ্রামবাসীদের উদ্বুদ্ধ করছেন ওই গ্রামপ্রধান৷ সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী ওই পঞ্চায়েত প্রধানকে তাঁর অভূতপূর্ব ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন৷


ত্রিপুরায় এখনও বহু সীমান্ত উন্মুক্ত৷ কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি৷ শুধু সিপাহিজলা জেলায় ৪টি স্থানে ৮.৪ কিমি এলাকা জুড়ে সীমান্ত উন্মুক্ত রয়েছে৷ শুধু তা-ই নয়, এনসিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩ কিমি সীমান্ত উন্মুক্ত৷ সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, করোনা মোকাবিলায় জনসচেতনতা এবং সহযোগিতা সবচেয়ে জরুরি৷ সোনামুড়া মহকুমার এনসিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরনের নেছা সমগ্র ত্রিপুরার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ তিনি প্রতিদিন লাঠি নিয়ে সীমান্তে চেয়ার নিয়ে বসে থাকেন৷ কারণ, একজন বাংলাদেশিও যাতে ত্রিপুরায় প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যে এই উদ্যোগ তিনি নিয়েছেন৷ শুধু তা-ই নয়, গ্রামবাসীদের এ-বিষয়ে উদ্বুদ্ধও করছেন তিনি৷ পুলিশ সুপার বলেন, বিএসএফ-কে সাথে নিয়ে আমি নিজে গিয়ে তাঁর এই মহতি কাজের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি৷


এদিকে, এখন থেকে বিএসএফ-এর পাশাপাশি টিএসআর জওয়ানরাও সীমান্ত লাগোয়া গ্রামের ভিতরে টহল দেবেন৷ এ-বিষয়ে কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, সীমান্ত নিকটবর্তী গ্রামের ভেতরে টহল দেওয়ার জন্য টিএসআর মোতায়েন করা হয়েছে৷ প্রত্যেক গ্রামে সেন্টি পোস্ট বসানো হয়েছে৷ এতে কঠোর নজরদারি চালানো যাবে৷


প্রসঙ্গত, ত্রিপুরার নিকটবর্তী বাংলাদেশের ছয়টি জেলায় করোনা-র প্রকোপ দেখা দিয়েছে বলে খবব৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাই এই মুহূর্তে কোনও বাংলাদেশি নাগরিককে রাজ্যে আশ্রয় না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন৷ জননিরাপত্তার প্রশ্ণে মুখ্যমন্ত্রী সমগ্র ত্রিপুরাবাসীর প্রতি এই আবেদন রেখেছেন৷ তাতে আমিরনের নেছাদের মতো মানুষের মহতী উদ্যোগ ত্রিপুরাকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে বলেই বিশ্বাস তথ্যভিজ্ঞ মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top