News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় মামলা, গভীর রাতে স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী হানায় জোর প্রতিক্রিয়া
Image

থানায় মামলা, গভীর রাতে স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী হানায় জোর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ পুলিশি অভিযান ঘিরে রাজ্যের সংবাদপত্রের ইতিহাসে নতুন ঘটনা সংযোজিত হল৷ একটি বিজ্ঞাপন সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে পশ্চিম আগরতলা থানায় স্যন্দন পত্রিকার সম্পাদক প্রকাশক সুবল কুমার দে’র বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গে পশ্চিম থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ বাহিনী স্যন্দন পত্রিকা অফিসে হানা দেয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সাংবাদিক ও সংবাদপত্র সংগঠন নিন্দা করেছে৷


স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী হানার পরেই আগরতলা প্রেসক্লাবের সম্পাদক মিডিয়া মনিটরিং কমিটি থেকে পদত্যাগ করেছেন৷ যদিও তিনি জানিয়েছেন ব্যক্তিগত কারণে তাঁর এই পদত্যাগ৷ পত্রিকা অফিসে পুলিশী হানা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেছেন৷ তিনি দাবি করেছেন, অতীতে বামফ্রন্ট আমলে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে৷


স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী হানার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক, ত্রিপুরা নিউজপেপার্স সোসাইটি ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন৷ তারা প্রত্যেকেই এই ধরনের পুলিশী অভিযানকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে সমালোচনা করেছেন৷ পুলিশী হানার ঘটনায় প্রেসক্লাব বিস্ময় এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ বিবৃতিতে সাংবাদিক ও সংবাদপত্র সংগঠন পুলিশকে সংযত থাকতেও সতর্ক করেছে৷ এই পুলিশী হানার বিষয়ে রাজ্য সরকারের ও রাজ্য পুলিশের পক্ষে কোন বিবৃতি দেওয়া হয়নি৷


উল্লেখ্য, পশ্চিম থানায় সুবল কুমার দে’র বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলা নিথভুক্ত হয়েছে৷ মামলার নম্বর ৬১/২০২০৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top