News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৮ চিকিৎসক
Image

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৮ চিকিৎসক

ঢাকা, ১৯ এপ্রিল (হি.স.):  বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৮ চিকিৎসক । একজনের মৃত্যু হয়েছে। তিনজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, সেখানে ৬০ জনের অধিক চিকিৎসক। ঢাকার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ১২ জন, ঢাকা মেডিক্যাল কলেজে আটজন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঁচজন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ১২ জন, ময়মনসিংহে সাতজন, গাজীপুরের কালিগঞ্জে ছয়জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত। আক্রান্তদের সংস্পর্শ আসা প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিন আছেন।

নিরূপম দাশ বলেন, যে হারে চিকিৎসক করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা খুবই উদ্বেগের বিষয়। এতে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।

এদিকে, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বলেন, দেশের ১৫ টি সরকারি হাসপাতাল ও ১০ টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭১ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন এমন ৩০০ নার্স বর্তমানে কোয়ারান্টিনে আছেন।

নার্সদের আক্রান্ত হওয়ার মূল কারণ হল পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার ঘাটতি ও অনেক রোগী তথ্য গোপন করে সেবা নিতে আসা বলেও জানান সাব্বির মাহমুদ তিহান।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top