News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় উপকৃত রাজ্যবাসী
Image

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় উপকৃত রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ এপ্রিল৷৷ করোনার প্রকোপে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সমগ্র দেশের গরিব মানুষজনের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করেছে৷ তাতে, সমগ্র দেশের মানুষ উপকৃত হচ্ছেন৷ সেই চিত্র ত্রিপুরার প্রত্যন্তেও ফুটে উঠেছে৷


এই প্রকল্পে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকের অধীন পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের বিপিএল অন্ত্যোদয় ও অন্নপূর্ণা কার্ডধারীরা ওই সুবিধা ভোগ করে চলছেন৷ পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের নববই ভাগ ভোক্তা ওই সুবিধা পেয়ে উপকৃত, জানালেন পশ্চিম ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জনৈক রিংকু দেববর্মা৷


অন্যদিকে একই গ্রাম পঞ্চায়েতের ৮৫-ঊর্ধ বৃদ্ধ ক্ষেত্রমোহন দেববর্মার কথায়, তিনি বিনামূল্যে দুবার ২০ কেজি করে চাল পেয়েছেন৷ লকডাউনে সারা দেশ বন্ধ৷ ফলে এই চাল পাওয়ায় খুবই খুশি তিনি৷ একইভাবে খুশি ফুটে উঠেছে প্রদীপ বর্মার মুখে৷ তাঁর কথায়, আমরা বিনামূল্যে চাল পেয়েছি৷ তার জন্য আমাদের খুব উপকার হয়েছে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় লকডাউন চলছে৷ তাই আমদের সমস্ত কাজকর্ম বন্ধ৷ কৃতজ্ঞতার সুরে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের এই সাহায্যে আমরা ভীষণ খুশি, উপকৃত হয়েছি৷


এই প্রকল্পের আরেক সুবিধাভোগী রিনা দেবনাথও প্রতিবেদকের সাথে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ তিনি বলেন, করোনার প্রকোপে লকডাউন চলছে৷ ফলে আমরা কর্মহীন হয়ে পড়েছি৷ তাই সরকারের কাছ থেকে বিনামুল্যে চাল পাওয়ায় আমাদের ভীষণ উপকার হয়েছে৷ একই কথা বলেন রঞ্জিত দেববর্মাও৷ তাঁর দাবি, চাল বিনামূল্যে পেয়েছি দুবার৷ করোনার কারণে লকডাউনে ঘর থেকে বের হতে পারছি না৷ মোদী সরকার এই চাল দেওয়ায় আমাদের সহায়তা হয়েছে৷ ওই এলাকারই বাসিন্দা রাজেশ দেববর্মা বলেন, তিনি বিনামূল্যে ২০ কেজি করে ২ বার চাল পেয়েছেন৷ তিনিও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন৷ কেন্দ্রীয় সহায়তায় চাল পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি৷ একই কথা বলেন দীপালি দেবও৷


দেখা যাচ্ছে, আর্থিক দিক দিয়ে দুর্বলদের এই লকডাউন চলাকালীন পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় প্রকল্পে চাল গরিবদের বেঁচে থাকার ক্ষেত্রে সহায়তা করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top