নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.): দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে কয়েকটি ক্ষেত্রকে লকডাউনের থেকে বিশেষ ছাড় দিয়েছে সরকার। সেই জন্য সোমবার থেকে কয়েকটি অফিস ও কারখানা খুলছে।এই তালিকায় বেসরকারি সংস্থাও রয়েছে। অফিসে বেরোনোর পথে কেউ যাতে করোনায় না আক্রান্ত হয় সেজন্য দিক নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে আহ্বান করা হয়েছে এই দিক নির্দেশ যারা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের মেনে চলতে হবে।
করোনা মহামারী থেকে বাঁচতেই এই দিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল, অফিসে যাতে কর্মীরা আসতে পারে তার ব্যবস্থা কোম্পানিগুলো কি করতে হবে। ৩০ থেকে ৪০ শতাংশ যাত্রী যাতে বসতে পারে এমন প্যাসেঞ্জার ভেহিকেলে করে কর্মীদের আনতে হবে। অফিসে ঢোকার আগেই সমস্ত গাড়ি ও কর্মীর সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্রকে শোধন করতে হবে। অফিসে কাজ করার সকল কর্মীদের মেডিকেল ইন্সুরেন্স করাতে হবে। অফিসে যারা ডুকছে ও বের হচ্ছে তাদের প্রত্যেকে থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক।

লকডাউনে বিশেষ ছাড় পেতে মেনে চলতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক গুচ্ছ নির্দেশিকা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















