News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের আবহে কিং কোবরার মাংস ভক্ষণ অরুণাচল প্ৰদেশে, প্রতিক্রিয়া
Image

লকডাউনের আবহে কিং কোবরার মাংস ভক্ষণ অরুণাচল প্ৰদেশে, প্রতিক্রিয়া

গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : মহামারি নোভেল করোনা ভাইরাসের প্ৰকোপে বিশ্বজুড়ে লকডাউন চলছে। মারণ এই ভাইরাসের সংক্ৰমণ ঠেকাতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নিৰ্দেশে সারা দেশে কড়াকড়িভাবে চলছে লকডাউন। এরই মধ্যে অসমের পাৰ্শ্ববৰ্তী পাহাড়ি রাজ্য অরুণাচল প্ৰদেশের একাংশ মানুষ বিরল প্ৰজাতির প্রাপ্তবয়স্ক বিশাল আকারের একটি কিং কোবরাকে মেরে তার মাংস খাওয়ার ঘটনা প্ৰকাশ্যে এসেছে। ঘটনাটি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হলে নানা মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোশাল মিডিয়ায় ভাইরালকৃত ভিডিওয় দেখা গেছে, কয়েকজন জনজাতি জনগোষ্ঠীর মানুষ মিলে ১২ ফুট দৈৰ্ঘ্যের একটি কিং কোবরাকে মেরে কলাপাতায় পরিষ্কার করছে। জঙ্গলের ভেতরে কিং কোবরাটিকে শিকার করার দৃশ্য খুবই গৰ্বের সঙ্গে ওরা ভিডিও-বন্দি করেছে। ভিডিওটিতে একজনকে বলতে শোনা গেছে, লকডাউনের ফলে তাদের কাছে খাদ্য সামগ্ৰী মজুত না থাকায় তারা এভাবে জঙ্গল থেকে সাপ শিকার করেছে। একজন বলেছে, ‘আমরা জঙ্গলে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর তখনই আমরা এই কিং কোবরাটিকে খুঁজে পাই।’  

ঘটনা সম্পর্কে রাজ্যের বন বিভাগের কাছ থেকে এখন পৰ্যন্ত কোনও প্ৰতিক্ৰিয়া পাওয়া যায়নি। তবে অসমের কয়েকটি প্রকৃতিপ্রেমী সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে বন্যপ্রাণী বিরল প্রজাতির সর্প হত্যা ও তাকে ভক্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি তুলেছে।

উল্লেখ্য,  অরুণাচল প্ৰদেশের গভীর জঙ্গলে বহু বিরল প্ৰজাতির সাপ তথা সরিসৃপের বিচরণ রয়েছে। গত বছর রাজ্যের পাখ্খে ব্যাঘ্ৰ প্ৰকল্পে বিষাক্ত প্ৰজাতির এক ধরনের সাপ আবিষ্কার হয়েছে। ২০১৯ সালের জুলাইয়ে আবিষ্কৃত ওই সাপের নাম রাখা হয়েছিল ট্ৰিমেরেসুরুস সালাজার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top