News Flash

  • Home
  • Uncategorized
  • স্বদেশে ফিরে যাচ্ছে ত্রিপুরায় আটকে পড়া বাংলাদেশীরা
Image

স্বদেশে ফিরে যাচ্ছে ত্রিপুরায় আটকে পড়া বাংলাদেশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ লকডাউনে ত্রিপুরায় আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরার জন্য অবগত করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে যাতায়াত স্থগিত করা হলেও নির্দিষ্ট কিছু সীমান্ত দিয়ে যাতায়াতে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বলেন, গত ১৩ মার্চ একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷


শিক্ষমন্ত্রী বলেন, ত্রিপুরায় এখনও অনেক বাংলাদেশী নাগরিক লক ডাউনের কারণে আটকে আছেন৷ তারা ত্রিপুরার বিভিন্ন চেকপোস্ট গিয়ে এরাজ্যে প্রবেশ করেছিলেন৷ কিন্তু, কেন্দ্রীয় নির্দেশিকা মোতাবেক এখন শুধুই আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশে ফিরে যেতে পারবেন৷ তাঁর দাবি, প্রতিদিন ত্রিপুরা থেকে বাংলাদেশী নাগরিক নিজের দেশে ফিরে যাচ্ছেন৷ কিন্তু, প্রচারের অভাবে অনেকেই এই বিষয়ে অবগত নন৷ তাই তারা ত্রিপুরায় আটকে রয়েছেন৷

তিনি ওই বাংলাদেশী নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আপনারা দেশে ফিরে যেতে পারবেন৷ এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে রাজ্য সরকারের সাথে যোগাযোগ করবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top