News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে শীঘ্রই কমিউনি টিটেস্টিং শুরু হবে, জানলেন শিক্ষামন্ত্রী
Image

করোনা : রাজ্যে শীঘ্রই কমিউনি টিটেস্টিং শুরু হবে, জানলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে শীগ্রই কমিউনিটি টেস্টিং শুরু হবে৷ আগামী ২১ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের পরীক্ষা শুরু হচ্ছে৷ এছাড়া উদয়পুর ও দামছড়ার সাতনালা যেখান থেকে দু’জন করোনা সংক্রমিত রোগী সনাক্ত করা হয়েছে সেই জায়গার এক কিমি ব্যাসার্ধে বসবাসকারী ১০ শতাংশ মানুষের নমুনা পরীক্ষা করা হবে৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, গত দশদিনে ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্টজনিত রোগও পরীক্ষার আওতায় আসবে৷ শুধু তাই নয়, স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্তদের ইন্সেন্টিভ দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে৷


এদিন তিনি বলেন, দু’জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে একজনকে গতকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ অপর রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ শিক্ষামন্ত্রীর কথায়, এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৫ জনের৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬২ জনের৷ এর মধ্যে ৭৬০ জনের নমুনা নেগেটিভ এসেছে৷


এদিকে, স্টেট সার্ভেইলেন্স অফিসার ডাঃ দ্বীপ দেববর্মা কমিউনিটি টেস্টিং সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ২১ এপ্রিল থেকে ত্রিপুরার ৮টি জেলায় ২০০০টি নমুনা সংগ্রহ করা হবে৷ তাছাড়া উদয়পুর, সাতনালা এবং দামছড়ায় করোনা আক্রান্তের ১ কিমি ব্যাসার্ধের মধ্যে ১০ মানুষের রেপিড এন্টিবডি টেস্ট করা হবে৷ তাঁর দাবি, ৮ জেলায় ২০০০ টি নমুনা সংগ্রহের ক্ষেত্রে জনসংখ্যায় প্রতি ২০০০ জনের একজনকে পরীক্ষা করা হবে৷ শিক্ষামন্ত্রী তাতে যোগ করেন, গত দশদিন ধরে যারা ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন তাদেরকেও পরীক্ষার আওতায় আনা হবে৷


এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত সেই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাদের স্কেল অনুসারে ইনসেনটিভ দেওয়ার বিষয়েও সরকার চিন্তাভাবনা করছেন৷ তাই, তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ অন্যদিকে, ৭ জন চিকিৎসককে নিয়ে একটি টেকনিক্যাল এডভাইজারি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটি প্রত্যেকটি জেলার চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেবেন এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন৷


এদিকে, রাজ্যে বর্তমানে মাস্ক বা চিকিৎসা কিটের কোনও সংকট নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, ত্রিস্তরীয় মাস্ক রয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৯৫৫টি৷ আরও ৫ হাজার মাস্ক আসছে৷ এন-৯৫ মাস্ক রয়েছে ৭ হাজার ৭৬১টি, গ্লাভস রয়েছে ৮ লক্ষ ৮১ হাজার ৩১৫টি৷ আরও ১ লক্ষ গ্লাভস আসছে৷ পাসর্োনাল প্রোটেকশন কিট রয়েছে ৬ হাজার ৮৫৭টি৷ সেনিটাইজার পর্যাপ্ত রয়েছে বলে মী শ্রীনাথ জানান৷ প্রসঙ্গক্রমে তিনি জানান, মাস্ক বিক্রিতে কেন্দ্রীয় সরকার দাম ধার্য করেছে৷ দ্বিস্তরীয় মাস্ক ৮ টাকা, ত্রিস্তরীয় মাস্ক ১০ টাকা এবং ৫০০ মিলি সেনিটাইজার ২৫০ টাকার বেশি বিক্রি করা যাবে না৷ বেশি দাম নিলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কড়া হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top