News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণ এড়াতে এবার বন্ধ ইন্দো-বাংলাদেশ সীমান্তের মিলনমেলা
Image

করোনা সংক্রমণ এড়াতে এবার বন্ধ ইন্দো-বাংলাদেশ সীমান্তের মিলনমেলা

ইসলামপুর, ১০ এপ্রিল (হি. স.) : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার বাতিল করা হচ্ছে ইন্দো-বাংলাদেশ সীমান্তের পয়লা বৈশাখের মিলনমেলা।

দক্ষিণ দিজনাপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর থানা এলাকার ইন্দো-বাংলাদেশ সীমান্তের নারগাঁও, কোকরাদহ, ডাঙ্গিপাড়া, শ্রীপুর ও করণদিঘি ব্লকের কাদেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নববর্ষের এই বিশেষ দিনটির জন্য। কারণ ওই দিন সীমান্তে এপার-ওপার দুই বাংলার মিলনমেলা বসে। এই একটি মাত্র দিনই মাত্র পাঁচ ঘন্টার জন্য দুই দেশের সীমান্তে থাকা বিএসএফ এবং বিজিবি সম্মিলিতভাবে সীমান্ত এলাকার আইন শিথিল করে দু’দেশের মানুষকে কাঁটা তারের বেড়ার কাছে যেতে অনুমতি দেন।

স্বজনেরা প্রতি বছর এই দিনটিতে নিজেদের নিকটাত্মীয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য অপেক্ষা করে। দুই দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ও আবালবৃদ্ধ দুই দেশে বসবাসরত তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে মনের ভাষা আদান-প্রদানের জন্য সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ভিড় করতে থাকে উভয় সীমান্তে। কিন্তু এবার করোনার সংক্রমণ এড়াতে বাতিল করা হচ্ছে এই মিলনমেলা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top