News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাজনিত পরিস্থিতিতে চিকিৎসাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

করোনাজনিত পরিস্থিতিতে চিকিৎসাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসক, নার্স এবং অন্যান্য সকল স্তরের চিকিৎসাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে এক পর্যালোচনা সভায় মিলিত হন৷


সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে এবং চিকিৎসায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে তিনি অবহিত হন৷ মুখ্যমন্ত্রী হাসপাতালে যে ব্যবস্থা রয়েছে তা সঠিকভাবে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োগ করতে পরামর্শ দেন৷ এছাড়া তিনি চিকিৎসার সাথে জড়িত বিভিন্ন স্তরের কর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন৷ উদ্ভূত এই পরিস্থিতিতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উত্তরণ সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন৷


এজিএমসি-র কাউন্সিল হল-এ আয়োজিত পর্যালোচনা সভায় মুখ্যসচিব মনোজ কুমার, স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু সহ জিবি হাসপাতালের এমএস এবং অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন৷ এদিন মুখ্যমন্ত্রী সভাকক্ষ থেকে ত্রিপুরায় করোনা আক্রান্ত রোগীর সাথে টেলিফোনে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ মানসিক দৃঢ়তা বজায় রেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে তিনি রোগীকে পরামর্শ দেন ও সাহস জোগান৷ অচিরেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷


পরে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, জিবি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র যেমন পিপিই, মাস্ক, স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷ যে বা যাঁরা এ সংক্রান্ত বিভ্রান্তি ছাড়িয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানান৷ তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী, যাঁরা স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করেছেন তাঁদের সহযোগিতা প্রদান করতে হবে৷


যে সকল স্বাস্থ্যকর্মী বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসেবে থেকে কাজ করছেন তাঁদের যাতে হেনস্তা না করা হয় সেই বিষয়ে সকলকে দায়িত্ব নিতে হবে৷ যদি কোনও স্বাস্থ্যকর্মীকে হেনস্তা করা হচ্ছে বা হয়েছে বলে অভিযোগ আসে তা হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে৷ পাশাপাশি করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে লকডাউনজনিত পরিস্থিতিতে ত্রিপুরা সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী দেব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top