News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহকত্রীর সাথে বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা ভাড়াটিয়া যুবকের
Image

গৃহকত্রীর সাথে বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা ভাড়াটিয়া যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল ৷৷ বাড়ির মালকিনির সঙ্গে বাকবিতন্ডার জেরে ভাড়াটিয়া যুবক আত্মহত্যার চেষ্টা করে৷ ঘটনা বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনি সংলগ্ণ হাসপাতাল চৌমুহনিতে৷ ওই যুবকের নাম সুভাষ শীল৷ পেশায় দিনমজুর৷ প্রায় আট বছর আগে সে বিয়ে করে৷ তার পুত্র সন্তানও রয়েছে৷ বুধবার রাতে লকডাউন চলাকালে হঠাৎ বিশালগড় থানায় ফোন আসে৷


ফোন করা হয় ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়৷ ওই যুবক নাকি ঘরের টিনের চালের ছাউনি থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়েছে৷ সেই খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে আনার পর তার হাত দিয়ে রক্ত ঝড়ছে৷ গামছা দিয়ে হাত বেধে রাখা হয়েছে৷ চিকিৎসকরা লক্ষ্য করেন, ব্লেইড বা ছুরি দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করছিল৷


এনিয়ে রীতিমতো কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ সে অবশ্য জানায়, ভাড়া বাড়ির মালকিনিকে সে মাসি বলে ডাকে৷ মাসির সঙ্গে ঝগড়ার জেরেই এই ঘটনা ঘটেছে৷ এর পেছনে অন্যকোন রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top